১৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বন্যাদুর্গত তিন শতাধিক পরিবারের মাঝে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করা হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে। পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মহানগরীর ৭ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর এলাকায় নদীর ধারে বসবাসরত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শ্রীরামপুর নগর স্বাস্থ্যকেন্দ্রে শ্রীরামপুর এলাকার বন্যাদুর্গত তিন শতাধিক পরিবারের মাঝে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   বানেশ্বর কাচারি মাঠের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১.৫ একর জমি উদ্ধার

ত্রাণসামগ্রী পেয়ে স্থানীয় বন্যাদুর্গতরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁরা জানান, “বন্যার কারণে আমাদের খাবারের সংকট দেখা দিয়েছে। রাসিক প্রশাসকের পক্ষ থেকে ত্রাণ পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। এই ত্রাণ দিয়ে আমরা অন্তত কয়েকদিন চলতে পারব। আমাদের দুর্দশার সময়ে সহযোগিতার জন্য রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে এ উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

আরও পড়ুনঃ   দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে রাসিকের সমন্বয় সভা অনুষ্ঠিত

ত্রাণ বিতরণকালে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান, সাবেক কাউন্সিলর সোহরাব হোসেন শেখ, রাসিক প্রশাসকের ব্যক্তিগত সহকারী এনায়েতুল ইসলাম রঞ্জু, স্থানীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার নগরীর তালাইমারী এলাকায় বন্যাদুর্গতদের মাঝেও রাসিকের পক্ষ থেকে ত্রাণ ও ওষুধ বিতরণ করা হয়েছে। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন তালাইমারি শহীদ মিনার এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করেন। পরে উক্ত এলাকায় বন্যাদুর্গত সকল পরিবারকে ত্রাণ প্রদান করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১২

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৩

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৪

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৬

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

১৭

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

১৮

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

১৯

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST