১৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে সীমান্ত এলাকার জনসাধারণের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী ‘গবাদি পশু ও হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় ও ‘সীমান্ত কারিগরি ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্র’-এর আওতায় ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মাটিকাটা ইউনিয়ন পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান, বিদিরপুর বিজিবি ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার খন্দকার আব্দুল হাই এবং রাজাবাড়ীহাট যুব উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক আলতাব হোসেন।

আরও পড়ুনঃ   কানসাটে আমের বাজার ফের চাঙ্গা

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, “সীমান্তবর্তী এলাকার বেকার যুবসমাজকে চোরাচালান, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতেই বিজিবির এই কল্যাণমুখী উদ্যোগ।

সীমান্তবাসী যদি স্বল্প পুঁজিতে গবাদি পশু ও হাঁস-মুরগী পালনের মতো লাভজনক ও বৈধ পেশায় নিয়োজিত হন, তবে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারবেন। এতে একদিকে যেমন পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরবে, অন্য দিকে দেশের পুষ্টির চাহিদাও পূরণ হবে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এই ধরনের কারিগরি প্রশিক্ষণ অব্যাহত রাখবে.”

আরও পড়ুনঃ   ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট থেকে শুরু হওয়া মাসব্যাপী এই বিশেষ প্রশিক্ষণে সীমান্ত এলাকার মোট ২০ জন বেকার যুবক-যুবতী অংশ নেন, যার মধ্যে ১১ জনই ছিলেন নারী। প্রশিক্ষণে গবাদি পশু ও হাঁস-মুরগির আধুনিক পালন পদ্ধতি, উন্নত জাত নির্বাচন, রোগ প্রতিরোধ ও খামার ব্যবস্থাপনা বিষয়ে তাঁদের প্রয়োজনীয় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী সকল প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিক সনদপত্র তুলে দেন বিজিবি অধিনায়ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১২

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৩

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৪

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৬

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

১৭

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

১৮

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

১৯

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST