১৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন অস্থিতিশীলতা সৃষ্টি ও ভোটারদের বিভ্রান্ত করতে বাজারে জাল নোট ছড়ানোর চেষ্টা করতে পারে। এসব জাল নোট নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতেও ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে জাল নোট প্রবেশের কয়েকটি ঘটনার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে দেশের সবচেয়ে ব্যস্ত স্থলবন্দর বেনাপোল ও শার্শা সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ   মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ নগরী গড়তে পুলিশের বিশেষ সমন্বয় সভা

চলতি বছরের ২১ জুন বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে ৯ লাখ ২০ হাজার জাল টাকার নোটসহ যশোরের বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের ইছাহাক আলীর ছেলে খালিদ হোসেন (১৭) কে আটক করা হয়। ইজিবাইকে করে যশোরের দিকে যাওয়ার সময় বিজিবির টহলদল খালিদ হোসেনকে আটক করে তার শরীর তল্লাশি করে প্যান্টের ভিতর থেকে ৯২০ পিস (এক হাজার টাকার) জাল টাকা পাওয়া যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপোল ও শার্শা এলাকার সাথে ভারতের ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্ত এলাকা বেনাপোলের সাদিপুর, ঘিবা, রঘুনাথপুর, ধান্যখোলা, গাতীপাড়া, বড়আঁচড়া, পুটখালী ও শার্শার কাশিপুর, শিকারপুর, শালকোনা, রুদ্রপুর, গোগা অগ্রভুলোটসহ অন্যান্য সীমান্তে কড়াকড়ি নজরদারি আরোপ করা হয়েছে। বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে যাত্রী ও পণ্যবাহী গাড়িতে বাড়ানো হয়েছে তল্লাশি। বেনাপোল স্থলবন্দরে প্রবেশ ও প্রস্থানকারী যাত্রীদের লাগেজ স্ক্যানিং, নোট শনাক্তকরণ যন্ত্র এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ   ঢাকা-৮ আসনের প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, নির্বাচন সামনে রেখে সীমান্তে জাল নোট, অস্ত্র ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। যে সকল সীমান্তে সম্ভাব্য চোরাচালানে যে সকল সড়ক আছে সেই সকল সড়ক সিল করা হয়েছে যাতে কোনো প্রকার চোরাচালান ও চোরাচালানী পণ্য বহন করতে না পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST