৪ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ নগরী গড়তে পুলিশের বিশেষ সমন্বয় সভা

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।

সভায় আরএমপি কমিশনার মাদক উদ্ধার ও নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সকল স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে। এছাড়া মহানগরীতে ছিনতাই প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুনঃ   ফরিদপুরে ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থাসমূহের সাথে যৌথ ও সমন্বিত অভিযান পরিচালনার বিষয়েও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে সভায় কঠোর নির্দেশনা দিয়ে বলা হয়, ফিটনেসবিহীন যানবাহন, লুকিং গ্লাস ও হেলমেটবিহীন মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্রহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত চেকপোস্ট পরিচালনা ও জব্দ করতে হবে। পাশাপাশি বাস ও ট্রেনে আগত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনাল ও স্টেশন এলাকাগুলোতে পুলিশি টহল জোরদার করার তাগিদ দেওয়া হয়।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

মামলার তদন্ত কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে বিভিন্ন ইউনিটের মধ্যে কার্যকর সমন্বয় সাধন এবং তথ্য আদান-প্রদান বৃদ্ধির বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (সদর), উপ-পুলিশ কমিশনার (ডিবি) এবং র‌্যাব-৫ (রাজশাহী), সিআইডি (রাজশাহী), নৌ-পুলিশ (রাজশাহী অঞ্চল) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (রাজশাহী) প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST