১৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোলাই গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে ৪০০ ইয়াবা ট্যাবলেটসহ মো. মধু মিয়া (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোলাই গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মধু মিয়া নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ডিবি পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে গোলাই গ্রামে জনৈক বাদশা মন্ডলের একটি প্লটে মাদক বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। পরে ডিবির পুলিশ পরিদর্শক মো. মোমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. স্বপন হোসেন ও সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মধু মিয়া। এ সময় সকাল ৭টা ৫০ মিনিটের দিকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর পরনের লুঙ্গির ডান পাশের টেমর থেকে দুটি নীল পলিথিনে রাখা ৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ   ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা ফুয়াদের হাইকোর্টে আগাম জামিন

অভিযানের সময় মো. মিলন হোসেন ওরফে বগা (৪৫) নামের আরও এক ব্যক্তি পালিয়ে যান। তিনি রাজশাহী মহানগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার আবুল কালাম আজাদের ছেলে। পুলিশ জানিয়েছে, মিলন হোসেনের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার মধু মিয়া ও পলাতক মিলন হোসেনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১০

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

১১

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

১২

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

১৩

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

১৪

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৫

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

১৬

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

১৭

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

১৮

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

১৯

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST