১৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

অনলাইন ডেস্ক : ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুথি বিদ্রোহীরা। বুধবার এ তথ্য দেওয়ার পর একটি ভিডিও প্রকাশ করেছে তারা। এতে দেখা যাচ্ছে, আকাশে উড়তে থাকা যুদ্ধবিমানটিকে টার্গেট করা হচ্ছে।

ভিডিওর আরেক অংশে দেখা গেছে, একটি পাহাড়ের পাদদেশে বিশাল আগুন জ্বলছে। শেষে দেখা যাচ্ছে, হুথি যোদ্ধারা সৌদির যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে আছেন। এ সময় যুদ্ধবিমানের লেজের অংশটিতে সৌদি আরবের পতাকাও দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ   রাজশাহী চেম্বারে বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

সৌদি আরব অবশ্য এখন পর্যন্ত যুদ্ধবিমান ধ্বংস নিয়ে কোনো মন্তব্য করেনি।

হুথি বিদ্রোহীদের আরেক নাম আনসারুল্লাহ। এই গোষ্ঠীর বেশিরভাগ সদস্য জায়েদি শিয়া মুসলিম। তারা ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে।

সৌদির যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে বলেছেন, “আমাদের জনগণ ও দেশের বিরুদ্ধে নৃসংশ আগ্রাসনের মধ্যে, সৃষ্টিকর্তার সহায়তা ও কৃপায় আমাদের সশস্ত্র বাহিনী সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এটি মারিবের আকাশসীমায় শত্রুতাপূর্ণ অভিযান চালাচ্ছিল সেখানে থাকা তাদের সেনাদের জড়ো করায় সহায়তা করতে।”

আরও পড়ুনঃ   শ্রদ্ধা ও ভালোবাসায় অমর জিয়া

ইয়েমেনে স্থানীয়ভাবে তৈরি একটি সারফেস টু এয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল দিয়ে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় সূত্র সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, হুথিরা যুদ্ধবিমানটি হেলান পাহাড়ের কাছে ধ্বংস করেছে। যা মারিবের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত।

সূত্র: মেহের নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST