১৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা বুধবার বেলা ১১টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা আজ বুধবার বেলা ১১টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং পরিষদের সদস্যরা অংশ নেন।

সভায় জানানো হয়, চলতি অর্থবছরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ৩৪০ জন শিশুকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে নিরসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ১০০, বগুড়ায় ৮০, পাবনায় ৭০, সিরাজগঞ্জে ৬০ এবং নওগাঁয় ৩০ জন শিশু রয়েছে।

আরও পড়ুনঃ   স্বাভাবিক হয়েছে কানসাট আম বাজার

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার দাপ্তরিক কাজে শুধু চিঠিপত্র আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে ‘স্মার্ট’ (স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিজনেবল ও টাইম-বাউন্ড) পদ্ধতিতে কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন। তিনি মাঠপর্যায়ে বাস্তবসম্মত ও গতিশীল উদ্যোগের মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় শিশুশ্রমে নিয়োজিত শিশুদের টেকসই পুনর্বাসনে সরকারি বরাদ্দের পাশাপাশি স্থানীয় শিল্পপতি ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় সিএসআর (করপোরেট সোশাল রেসপন্সিবিলিটি) ফান্ড কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র ও সরকারি শিশু পরিবারে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও আবাসনের সুযোগ কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ   ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের পুনর্বাসন কেন্দ্রগুলোর বালক ও বালিকা শাখায় খালি আসনে যোগ্য শিশুদের অন্তর্ভুক্তির প্রক্রিয়া জোরদার এবং মাঠপর্যায়ে সুনির্দিষ্ট তথ্য ও তালিকা নিশ্চিত করে শিশুশ্রম নিরসন ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিতভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১০

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১১

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১২

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৩

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৬

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৭

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

১৮

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

১৯

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST