স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জুসি খাতুন (২৫) বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুথি খাতুন (২৫) ওই গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। নিহতের দুই সন্তান রয়েছে। বড় ছেলে জিহাদ বয়স ৮ বছর ও ছোট ছেলে জয়েন বয়স ১৮ মাম। জুথি খাতুনের বাবার বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর ইউনিয়নের নিমতলা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনজিওর কিস্তির টাকা দেওয়া-নেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। জহুরুলের বাবা আনছার আলী ও মা জায়মা বেগম জানান , কিস্তির টাকা নিতে এনজিওর লোক বাড়িতে এসেছিল। টাকা দিতে না পারায় তাদের মধ্যে বাকবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে জহুরুল উত্তেজিত হয়ে হাঁসুয়া দিয়ে স্ত্রীর গলায় কোপ দেন। ঘটনাস্থলেই জুসি খাতুনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর রক্তমাখা হাঁসুয়া হাতে নিয়ে জহুরুল স্থানীয় চায়ের দোকানে গিয়ে বসেন এবং চা এর দোকান বসে অন্য লোকদের উদ্দেশ্যে বলেন, “আজ থেকে আমি স্বাধীন।” চা দোকানদার রফিকুল ও ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খোর্দ্দ বাউসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য রিমেল আলী বলেন, কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হত্যাকান্ডের এ ঘটেছে।
এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (ওসি) তদন্ত সুপ্রভাত মন্ডল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে । লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST