২৭ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

রুয়েটে প্রযুক্তি ও কুলিং সিস্টেমে ন্যানোফ্লুইডের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রুয়েটের সেমিনার রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘প্রযুক্তিতে ন্যানোপার্টিকেল-এনহ্যান্সড ফ্লুইডস অ্যাডভান্সড কুলিং ও এনার্জি অ্যাপ্লিকেশন’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মেকানিক্যাল বিভাগ ও আইকিউএসি’র আয়োজনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রুয়েটের সেমিনার রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপাচার্যের অনুপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন পর্তুগালের ইউনিভার্সিটি অব লিসবনের ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকোর (আইএসটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস এম সোহেল মুর্শেদ। সেমিনারে অধ্যাপক সোহেল মুর্শেদ তার বক্তব্যে কীভাবে সাধারণ তরলে ন্যানোপার্টিকেল যুক্ত করে প্রস্তুত করা ‘ন্যানোফ্লুইডস’ ও ‘আয়নোন্যানোকোলয়েডস’ আধুনিক থার্মাল ও এনার্জি সিস্টেমে বৈপ্লবিক পরিবর্তন আনছে তা তুলে ধরেন। তিনি কুলিং টেকনোলজি ও থার্মাল ম্যানেজমেন্টে এসব বিশেষ ফ্লুইডের বর্তমান অগ্রগতি, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের গবেষণার দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুনঃ   ‘কমপ্লিট শাটডাউনে’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ড. এস এম সোহেল মুর্শেদ থার্মোফ্লুইডস ও এনার্জি কনভার্সন টেকনোলজি ক্ষেত্রে একজন বিশ্বখ্যাত গবেষক। তিনি সিঙ্গাপুরের নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) থেকে ২০০৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত বিশ্বের ‘শীর্ষ ২% গবেষক’-এর তালিকায় টানা স্থান পেয়ে আসছেন। এছাড়া তিনি ২০২২ সালে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অবদানের জন্য ‘ইউনিভার্সিটি অব লিসবন সায়েন্টিফিক অ্যাওয়ার্ড’ লাভ করেন।

আরও পড়ুনঃ   চাকরি ও টাকা ফেরৎ না দেওয়ার অভিযোগে বাঘায় অধ্যক্ষর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বর্তমানে আন্তর্জাতিক বিভিন্ন খ্যাতনামা জার্নালের প্রধান সম্পাদক ও মূল্যায়নকারী হিসেবে দায়িত্ব পালনকারী এই গবেষকের আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্সে ২৮০টিরও বেশি গবেষণাপত্র, ১৭টি বই এবং ৩৭টি বুক-চ্যাপ্টার প্রকাশিত হয়েছে। গুগল স্কলারে তার গবেষণা সাইটেশন সংখ্যা বর্তমানে প্রায় ১৩ হাজার ৭০০-এর বেশি।

সেমিনারে রুয়েটের মেকানিক্যাল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : সিইসি

নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় বদলে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম

রাজশাহীর পবাতে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের নিয়ে চার দিনব্যাপী মেলা

রুয়েটে প্রযুক্তি ও কুলিং সিস্টেমে ন্যানোফ্লুইডের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১০

অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব : এলজিআরডি মন্ত্রী

১১

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

১২

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

১৩

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

১৪

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

১৫

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

১৬

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

১৭

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৮

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

১৯

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

২০

Design & Developed by: BD IT HOST