২৫ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

মঙ্গলবার (২৫ আগস্ট) শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন ডিআইজি মো. আশিক সাঈদ।

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) কর্মসূচির শুরুতে পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। এ সময় তিনি পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

আরও পড়ুনঃ   বাগমারায় কুদাপাড়া মাদ্রাসার এডহক কমিটির সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

পরবর্তীতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। একটি সুন্দর, বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয় উল্লেখ করে রোপিত গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ   রাজশাহী পুলিশ সুপারের গোদাগাড়ী মডেল থানা পরিদর্শন

বক্তব্য শেষে ডিআইজি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। তিনি পুলিশ লাইন্স কম্পাউন্ডে একটি গাছের চারা রোপণ করেন।

কর্মসূচিতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁপাইনবাবগঞ্জের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST