২৪ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) ২০২৬-২০২৭ সোমবার (২৪ আগস্ট) থেকে শুরু হয়েছে। এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।

আরও পড়ুনঃ   ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে : নেতানিয়াহু

 

আন্তঃবিভাগ গেমস্ সাব-কমিটির সভাপতি জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. গোলাম মোর্ত্তুজার সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতিবৃন্দ, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিশিষ্ট শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   নির্বাচন ঘিরে রাজশাহী বিভাগের ৩৯ আসনে নিরাপত্তা জোরদার

প্রতিযোগিতা উদ্বোধন করে উপাচার্য অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উদ্বোধনী দিনে আজ আরবী বনাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মধ্যে খেলায় আরবী বিভাগ ১-০ গোলে এবং ইসলামিক স্টাডিজ বনাম মনোবিজ্ঞান বিভাগের মধ্যে খেলায় টাইব্রেকারে মনোবিজ্ঞান বিভাগ বিজয়ী হয়।

প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে ৬০টি বিভাগ ও ছাত্রীদের গ্রুপে ২০টি বিভাগের ফুটবল দল অংশ নিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

১০

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১১

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১২

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৩

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৪

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৫

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৬

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST