১১ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নির্বাচন ঘিরে রাজশাহী বিভাগের ৩৯ আসনে নিরাপত্তা জোরদার

রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর সার্বিক প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ ঘিরে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিভাগীয় প্রশাসন।

আজ (১১ ফেব্রুয়ারি) বুধবার বেলা ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বিভাগীয় প্রশাসন আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর সার্বিক প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, এবারের ভোট হবে অত্যন্ত নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ। ভোটগ্রহণ কাজে সম্পৃক্ত সদস্যরা অত্যন্ত নিরপেক্ষভাবে কাজ করবেন। আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই, কারো প্রতি অনুরাগ বা বিরাগ নাই। কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমিশনার বলেন, প্রার্থী বা কর্মী যেই হোক, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য সর্বোচ্চ আইন প্রয়োগ করব। যারা ভিন্ন চিন্তা করতে চায়, ভোটগ্রহণ কার্যক্রম বাধাগ্রস্ত করতে চায়, তাদের সকল প্রকার অপচেষ্টা যে-কোনো মূল্যে প্রতিহত করা হবে।

আরও পড়ুনঃ   ৩৬ ঘণ্টা পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

তিনি বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আমরা মিডিয়া সেল স্থাপন করেছি। বিভাগের প্রতিটি জেলা-উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে মিডিয়া সেল পিআইডির মাধ্যমে সাংবাদিকদের নিকট সরবরাহ করা হবে। গুজব প্রতিরোধে যে-কোনো ধরনের ঘটনা-দুর্ঘটনার তথ্য যদি আপনাদের কাছে থাকে, তাহলে আমাদের জানাতে পারেন। এটির সঠিকতা যাচাই-বাছাই করা হবে। এসময় ভুয়া সাংবাদিকদের যে-কোনো ধরনের অপতথ্য প্রচারের কাউন্টার হিসেবে কাজ করতে প্রকৃত সাংবাদিকদের আহ্বান জানান তিনি।

প্রতিটি ভোটকেন্দ্রে যথাযথ নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অপ্রীতিকর ঘটনা রোধে ৫ হাজার ২৬৬টি কেন্দ্রে সিসিটিভি এবং ২ হাজার ৩১৮টি বডিওর্ন ক্যামেরা স্থাপন করা হবে। রাজশাহী বিভাগে ৫ হাজার ৫০৪টি ভোট কেন্দ্রে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ   হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

নির্বাচনে বিভাগে ১ লক্ষ ৪ হাজার ৬৬ জন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ১০ হাজার সেনাবাহিনী, ৪ হাজার ১২৩ বিজিবি, ১৩ হাজার ৭৯৬ রেঞ্জ পুলিশ, ২ হাজার ৪০৫ আরএমপি, ১ হাজার ৬ র‍্যাব এবং ৭২ হাজার ৭৩৬ জন আনসার। প্রতি আসনে গড়ে ২ হাজার ৬৬৮ জন এবং প্রতি ভোটকেন্দ্রে প্রয়োজনীয়সংখ্যক নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি সকলের সম্মিলিত সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিকের উপস্থিতিতে প্রেস ব্রিফিং-এ রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক খন্দকার মো. শামীম হোসেন, আরএমপি’র অতিরিক্ত কমিশনার মো. ফারুক হোসেন, রাজশাহী বিভাগীয় এনএসআই এর অতিরিক্ত পরিচালক মো. ইসমাইল হোসেন, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST