১৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে ড. ইউনূসকে আমন্ত্রণ জানালেন আর্চবিশপ

অনলাইন ডেস্ক : ক্যাথলিক চার্চের দূত (অ্যাপোস্টলিক নুনসিও) আর্চবিশপ কেভিন এস. র‌্যান্ডাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আর্চবিশপ র‌্যান্ডাল আগামী ৬ থেকে ১২ সেপ্টেম্বর আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানান।

আরও পড়ুনঃ   রাসিক ১০নং ওয়ার্ডে ডাষ্টবিন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

তিনি এই অনুষ্ঠানকে একটি দ্বিমুখী পদ্ধতি হিসেবে বর্ণনা করেন, যেখানে একদিকে একাডেমিক আলোচনা, অপরদিকে বাস্তব সংলাপের মাধ্যমে বৃহত্তর জনগণের কাছে পৌঁছানো যাবে।

আর্চবিশপ বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ‘সহনশীলতা, সম্প্রীতি এবং বন্ধুত্বের সংস্কৃতি সমৃদ্ধ করা।’

আরও পড়ুনঃ   মৃত্যুর হুমকি ছিল, কিন্তু সাহস রেখেছি, এমভি আব্দুল্লাহর নাবিকরা

আর্চবিশপ র‌্যান্ডাল আগামী সেপ্টেম্বর মাসে ফ্রাতেল্লি তুত্তি ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে রোম সফরের আমন্ত্রণও জানান।

আমন্ত্রণ জানানোর জন্য অধ্যাপক ইউনূস আর্চবিশপকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি একটি বড় আয়োজন। আমি আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST