২৫ মে ২০২৬
অনলাইন সংস্করণ

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

অনলাইন ডেস্ক : মধ্য-আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার একটি সোনার খনিতে ধসে অন্তত ২৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই এক পরিবারের সদস্য দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ছোট একটি খনি ধসে প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

হীরা ও সোনাসহ অন্যান্য খনিজের সমৃদ্ধ ভাণ্ডার অ্যাঙ্গোলায় প্রতিবেশী দেশের হাজার হাজার মানুষ কর্মের সন্ধানে পাড়ি জমান। তাদের মধ্যে প্রতিবেশী দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) বিপুল সংখ্যক নাগরিকও রয়েছেন। দেশটিতে অবৈধ এবং অনিয়ন্ত্রিত খনিগুলোতে কাজের সন্ধানে যান তারা।

আরও পড়ুনঃ   সমাজকল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বিশ্ব ব্যাংক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

রাজধানী লুয়ান্ডার উত্তর-পূর্বে অবস্থিত বেঙ্গো প্রদেশের ওই খনিতে শনিবার ভোরের দিকে ধসের ঘটনা ঘটে। এরপর ২৮ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ; যাদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

অ্যাঙ্গোলার জাতীয় সম্প্রচারমাধ্যম টিপিএকে পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‌‌‘‘শ্রমিকরা ওই এলাকায় কৌশলগত খনিজ, বিশেষ করে সোনা উত্তোলন করছিলেন। এ সময় আকস্মিকভাবে খনিটি ধসে পড়ে।

আরও পড়ুনঃ   বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের চুক্তিতে ক্ষতির শঙ্কায় ভারত

তিনি বলেন, খনির ভেতরে আর কোনও মরদেহ আছে কি না তা জানতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

দেশটির উদ্ধারকারী বিভাগের একজন কর্মকর্তাও স্থানীয় সংবাদমাধ্যমকে নিহতের একই সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য।

বেঙ্গো প্রদেশের কর্মকর্তারা বলেছেন, ওই প্রদেশে প্রায় ৭ হাজার অবৈধ খনিকর্মী সোনা উত্তোলনের সাথে জড়িত রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST