১৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মৃত্যুর হুমকি ছিল, কিন্তু সাহস রেখেছি, এমভি আব্দুল্লাহর নাবিকরা

অনলাইন ডেস্ক : সোমালিয়ার জলদস্যু কবলমুক্ত জাহাজ এমভি আবদুল্লাহের ক্যাপ্টেন আব্দুর রশিদ বলেছেন, জলদস্যুদের হাতে জিম্মির পর নাবিকদের কেউ কেউ কান্নাকাটি করছিলেন। সবার মনে ভয় ছিল। একইসঙ্গে ছিল মৃত্যুর হুমকি। তবে সবাই সাহস রেখেছেন।

মঙ্গলবার বিকালে নাবিকরা এমভি আব্দুল্লাহর মালিক প্রতিষ্ঠান কেএসআরএমের লাইটার জাহাজ জাহান মণি-৩ তে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর এ মন্তব্য করেন তিনি।

ক্যাপ্টেন আব্দুর রশিদ আরও বলেন, ‘আমিও জীবনে প্রথম এমন পরিস্থিতিতে পড়েছিলাম। মনে ভয় ছিল, কিন্তু সাহস রেখেছি। বডি ল্যাঙ্গুয়েজ স্বাভাবিক রেখেছি। আমাদের কোনো ক্রুর কোনো ক্ষতি না হয়—সেদিকে নজর রেখেছি। সেফটি অফ লাইফটাকে প্রাধান্য দিয়েছি।’

আরও পড়ুনঃ   দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুলের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার শোক

দেশে ফেরার অনুভূতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সবাই সুস্থ ও অক্ষতভাবে ফিরতে পেরেছি, পরিবারের কাছে ফিরতে পেরেছি। এ এমন এক অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যায় না।’

এমভি আব্দুল্লাহের ২৩ নাবিক চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর তাদের স্বাগত জানাতে বন্দরে ছিলেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রামের সিটি মেয়র, কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাবিকদের স্বজনরা। এসময় বন্দরে তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ   রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দ্রুত সংলাপ চায় বিএনপি

গতকাল সোমবার সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙ্গর করে এমভি আব্দুল্লাহ। পরে জাহাজের ২৩ নাবিককে নিয়ে লাইটার জাহাজটি আজ সকাল ১১টার দিকে কুতুবদিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগর মহিলা দলের পূর্ণমিলনী

তাহেরপুর পৌর প্রশাসক ও ইউএনও মাহবুবুল ইসলামের বিদায় সংবর্ধনা

রাজশাহীতে সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোদাগাড়ীতে পদ্মার পানি ব্যবহার করে সেচ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা

পুঠিয়ায় পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুই উপদেষ্টার কাছে গ্যাস চাইলেন রাজশাহী অঞ্চলের জনপ্রতিনিধি-ব্যবসায়ীরা

দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

১০

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

১১

মোহনপুরে তুচ্ছ ঘটনায় ভ্যানচালকের মাথা থেঁতলে হত্যা

১২

তানোরে কামারগাঁ উচ্চ বিদ্যালয়ে বিদায়-নবীন বরণ অনুষ্ঠান, অশ্রুসিক্ত বিদায়ে সম্মানিত প্রধান শিক্ষক

১৩

১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহিদুল আলম এর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১৪

রাসিক প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

১৫

গোদাগাড়ীতে বিয়ের প্রলোভনে আদিবাসী তরুণীকে ধর্ষণ,অভিযুক্ত গ্রেপ্তার

১৬

দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৭

গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে টালবাহানা চলবে না: ইমাজ উদ্দিন মন্ডল

১৮

জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছা

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

২০

Design & Developed by: BD IT HOST