২৫ মে ২০২৬
অনলাইন সংস্করণ

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

​লালপুর (নাটোর) প্রতিনিধি : ঢাকার মিরপুরে নির্মমভাবে খুন হওয়া দ্বিতীয় শ্রেণির শিশু রামিসা সহ সারাদেশে সংঘটিত সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরের লালপুরে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) লালপুর কিশোরী-কিশোর ও ভূমিহীন সংগঠনের আয়োজনে উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, “শিশু রামিসা সহ সারাদেশে যেভাবে একের পর এক নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। শুধু আইনি প্রতিবাদ নয়, এখন সময় এসেছে অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার।” বক্তারা অবিলম্বে সকল ধর্ষক ও খুনিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে সমাজের সর্বস্তরের মানুষকে এই সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ ​সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি হাবিবুর রহমান, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান, নিজেরা করি সংস্থার কর্মী রীনা মন্ডল, বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রতিনিধি ​আয়েশা সোহাগী জয়া, ​আদিবাসী নেতা বাপ্পি দাস প্রমুখ।

​উক্ত মানববন্ধন ও র‍্যালিতে স্থানীয় কিশোরী-কিশোর, ভূমিহীন সংগঠনের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। অংশগ্রহণকারীরা “ধর্ষণ ও নির্যাতনের সংস্কৃতি বন্ধ কর” এবং “ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার চাই” স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আরও পড়ুনঃ   বাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদ

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST