৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ছবি : কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে শ্রমিকদের বাস বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে নাটোর জেলার ওপর দিয়ে যাতায়াত করা রাজশাহীর বাসগুলো বন্ধ রয়েছে।

বেলা সোয়া ১২টা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। এতে রাজশাহী বাস টার্মিনালে এসে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও অন্যান্য গন্তব্যে চলাচল করে। ফলে বাস বন্ধ থাকায় এসব রুটের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুনঃ   অবৈধ বিলবোর্ড অপসারণ, অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে রাসিকের নানা উদ্যোগ

শফিক নামে একজন বাস শ্রমিক জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নাটোরের বাসশ্রমিকেরা রাজশাহী-দর্শনা রুটের একটি বাসের যাত্রী নামিয়ে তাদের নিজেদের বাসে তুলে দেন। পরে বাসটি আটকে রাখা হয়। এ ঘটনার জেরেই শুক্রবার বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, সকাল থেকে নাটোরের ওপর দিয়ে চলাচল করা রাজশাহীর বাসগুলো বন্ধ রয়েছে। ভিসয়টি তারা দ্রুত সমাধানের চেষ্টা করছেন।

আরও পড়ুনঃ   আরও ২৯ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, রাজশাহীর রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়া নাটোরে প্রবেশ করায় নাটোরের মালিক-শ্রমিকেরা সেটি রাজশাহীতে ফেরত পাঠান। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এর জেরেই রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১১

শুভ জন্মাষ্টমী আজ

১২

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৩

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৪

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৫

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৬

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৭

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

১৮

র‌্যাবের পরিবর্তে এসআরবি গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন

১৯

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST