৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

অনলাইন ডেস্ক : চলতি সপ্তাহে নতুন করে শুরু হওয়া সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর নৌবাহিনীর অন্তত ছয় সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার মার্কিন একাধিক হামলায় ইরানের নৌবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। তবে ঠিক কোন স্থানে তাদের হত্যা করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।

আরও পড়ুনঃ   ইউক্রেনে বহুতল ভবনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৯

তাসনিমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘গত দুই রাত আগে ১ সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলে মার্কিন সন্ত্রাসী বাহিনীর চালানো অপরাধমূলক হামলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন।’’

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবারে অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে ইসলামিক রেভোলিউশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) চার সদস্য মারা গেছেন।

আরও পড়ুনঃ   নৌবাহিনীর জাহাজে তুলে রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত

‘‘উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন।’’

ইরানি কর্মকর্তারা হরমুজগান প্রদেশে বিয়ের এক অনুষ্ঠানে চারজনের প্রাণহানির ঘটনায়ও মার্কিন হামলাকে দায়ী করেছেন। নৌবাহিনীর ওই ছয় কর্মকর্তা খুজেস্তানে ইতোমধ্যে নিহত হিসেবে সরকারের প্রকাশিত প্রতিবেদনে সাতজনের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

সূত্র: এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

১০

নগর পুলিশের বিশেষ টিমের অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৫

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৬

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মৎস্য অবমুক্ত

২০

Design & Developed by: BD IT HOST