৩১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ইউক্রেনে বহুতল ভবনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৯

অনলাইন ডেস্ক : ইউক্রেনে একটি বহুতল ভবনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। পূর্ব ইউরোপের এই দেশটির সুমি অঞ্চলে চালানো এই হামলায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন বলে শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি শহরের একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার ড্রোন আঘাত হানে, যার ফলে ৯ জন নিহত এবং এক শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছেন, “ঘণ্টায় ঘণ্টায় আমরা সুমির পরিস্থিতির আপডেট পাচ্ছি। রাশিয়ান ‘শাহেদ’ (ড্রোন) এর হামলার প্রভাবে সেখানে কাজ চলছে।”

আরও পড়ুনঃ   ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি আমিরাতের

তিনি বলেন, “এই ধরনের হামলা রুশ ক্রিয়াকলাপের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে, হামলা চালিয়ে একটি সম্পূর্ণ ভবনের অনেক পরিবারের জীবন ধ্বংস করে দিচ্ছে। এই ধরনের প্রতিটি হামলার জন্য বিশ্বের কাছ থেকে উত্তর প্রয়োজন। সন্ত্রাসকে শাস্তির বাইরে রাখা যাবে না।”

রাশিয়া ইউক্রেনে রাতের আঁধারে ৮১টি ড্রোন নিক্ষেপ করেছে, যা দেশের চারপাশে ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে বলে ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনী ৩৭টি ড্রোন গুলি করে ধ্বংস করেছে, অন্য ৩৯টি তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তবে বাকি পাঁচটি ড্রোনের কী হয়েছিল তা স্পষ্ট করেনি তারা।

সুমির গভর্নর ভলোদিমির আর্টিউখ টেলিগ্রামে এক ভিডিওতে ক্রেন এবং ধ্বংসস্তূপের স্তূপের সামনের চিত্র দেখিয়ে বলেছেন, জরুরি পরিষেবাগুলো বিল্ডিংয়ের কিছু অংশ থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে।

আরও পড়ুনঃ   সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯

হামলায় পাঁচটি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়েছে এবং ২০টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রয়টার্স বলছে, এই অঞ্চলটি রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমান্তবর্তী। রাশিয়ার ওই অঞ্চলে ইউক্রেন গত বছরের আগস্টে হামলা শুরু করে এবং এরপর থেকে নিয়মিত তারা রাশিয়ান ড্রোনের আক্রমণের শিকার হয়েছে।

অন্যদিকে ওডেসার গভর্নরের মতে, ওডেসার দক্ষিণাঞ্চলে রাতের আঁধারে চালানো হামলায় শস্য গুদাম, হাসপাতাল এবং দুটি ব্যক্তিগত বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

রাশিয়া অবশ্য ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST