৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের ইংল্যান্ডের সাউদাম্পটনের বিটার্ন পার্ক স্কুলের সাবেক শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষিকা ব্রনওয়েন জেমসের (৩০) বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় দেশটির আদালতে তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার শুরু হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেছেন, একান্তে থাকাকালীন ওই শিক্ষিকা তরুণ ছাত্রকে তাকে ‘‘মিস’’ বলে ডাকার নির্দেশ দিতেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যালয়ে চাকরিকালীন ওই কিশোর শিক্ষার্থীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন ব্রনওয়েন।

উইনচেস্টার ক্রাউন আদালতে শুনানিকালে প্রসিকিউটর এডওয়ার্ড কালভার বলেন, শুরুতেই ওই ছাত্রের স্ন্যাপচ্যাট ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করলেও পরবর্তীতে তা করেন জেমস। এর পর তাদের মধ্যে নিয়মিত বার্তা বিনিময় হয়; ক্রমান্বয়ে প্রেমালাপে রূপ নেয়।

আরও পড়ুনঃ   বিমানের চাকা রাখার স্থানে মিলল নিথর দেহ

প্রসিকিউটর আদালতকে বলেন, ‘‘তারা পরস্পরকে বার্তা পাঠাতে শুরু করে এবং সেসব বার্তা পরে ঘনিষ্ঠতায় রূপ নেয়। পরবর্তীতে তারা ওয়েস্টন শোর এলাকায় দেখা করেন এবং গাড়ির ভেতরে একে অপরকে চুম্বন করেন।’’

শিক্ষিকার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, উইম্বলডন টেনিস টুর্নামেন্ট টিভিতে সম্প্রচার চলাকালীন একদিন এই জুটি স্পর্শ ও চুম্বনের পর শারীরিক সম্পর্কে লিপ্ত হন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর অভিযোগ, শিক্ষিকা ব্রনওয়েন কিশোর শিক্ষার্থীর সঙ্গে অত্যন্ত সংবেদনশীল সম্পর্কে জড়িয়ে পড়েন; এমনকি তিনি তাকে ভালোবাসার কথা জানান এবং দুজন একসঙ্গে দূরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

আদালতে সাক্ষ্য দেওয়ার সময় ভুক্তভোগী শিক্ষার্থী বলেছে, শুরুতে শিক্ষিকার সঙ্গে সম্পর্ক ‘‘ভালো’’ মনে হলেও পরে সে বুঝতে পারে যে তাকে কৌশলে প্রলোভনের ফাঁদে ফেলে মানসিকভাবে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। ব্যক্তিগত মেলামেশার সময়ও জেমস তাকে শিক্ষিকা হিসেবে ‘‘মিস’’ বলে সম্বোধন করার নির্দেশ দিতেন।

আরও পড়ুনঃ   আবারও বাড়ল তেলের দাম | সময়ের কথা ২৪ : সত্যের সন্ধানে সারাক্ষন : বাংলা খবর

বিটার্ন পার্ক স্কুলে কর্মরত থাকাকালীন এসব ঘটনা ঘটে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নিজের পদমর্যাদার অপব্যবহার করে কিশোর শিক্ষার্থীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ার অভিযোগে জেমসের বিরুদ্ধে ৪টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তবে তিনি এই সমস্ত অভিযোগ অস্বীকার করে আদালতে তার লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন।

বুধবার জুরি ভেঙে দেওয়ার কারণে বিচার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়। নতুন জুরিদের শপথ গ্রহণের মাধ্যমে বৃহস্পতিবার থেকে পুনরায় এই মামলার বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

১০

নগর পুলিশের বিশেষ টিমের অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৫

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৬

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মৎস্য অবমুক্ত

২০

Design & Developed by: BD IT HOST