৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.এরশাদ আলী (ঈশা)।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় নবনির্মিত জেলা পরিষদ ডাকবাংলোর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে নবনির্মিত ডাকবাংলোটির শুভ উদ্বোধন করা হয়।

রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.এরশাদ আলী (ঈশা)। তিনি আনুষ্ঠানিকভাবে ডাকবাংলোটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) বলেন, “জেলা পরিষদের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তানোর জেলা পরিষদ ডাকবাংলোটিও সুন্দর, পরিচ্ছন্ন ও সেবাবান্ধব পরিবেশে পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

আরও পড়ুনঃ   রাজশাহীতে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

তিনি আরও বলেন, জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলার মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সেবার মান আরও উন্নত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান,তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান। এছাড়া তানোর উপজেলা প্রকৌশলী নুরনাহার, পুঠিয়া উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক এবং প্রধান সহকারী এস. এম. আল মতিনসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   পাবনা জেলায় কোরবানির পশু চাহিদার তুলনায় উদ্বৃত্ত আছে ৩ লাখের বেশি

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা পরিষদের আওতাধীন ডাকবাংলোগুলো সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আবাসন ও প্রয়োজনীয় সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তানোর জেলা পরিষদ ডাকবাংলোর নির্মাণ ও আধুনিকায়নের ফলে এখানে আগত অতিথিদের আবাসন সুবিধা ও সেবার মান আরও বৃদ্ধি পাবে।

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ডাকবাংলোর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর সার্বিক ব্যবস্থাপনা, অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

নগর পুলিশের বিশেষ টিমের অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৪

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৫

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মৎস্য অবমুক্ত

১৯

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST