৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে হত্যার দায়ে নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন-গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার দুর্গাপুর মহল্লার ইসাহাক আলী (৬৫), মো. হাসান (৫২), মনি খাতুন (২৬), মুক্তা খাতুন (৩২), জাহিদ হাসান (২২), নাহিদ হাসান (২৫), দামকুড়া গ্রামের আবুল হাসনাত (৪০), আবদুল হালিম (২৮) ও সেরাজুল ইসলাম মিয়া (৩০)।

এদের মধ্যে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওযা হয়েছে। অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অন্য একটি ধারায় আরও তিন বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুনঃ   নিখোঁজের ৪ দিনপর ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলতাফ হোসেন (৫৮) কাঁকনহাট পৌরসভার দুর্গাপুর মহল্লার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তার ভাই ইসহাক আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। বিষয়টি নিয়ে গত বছরের ৩ মে উভয় পক্ষকে নিয়ে বসেছিলেন কাঁকনহাট পৌরসভার তৎকালীন মেয়র।

কিন্তু তিনি মীমাংসা করতে ব্যর্থ হন। সেদিন পৌরসভা কার্যালয় থেকে সবাই চলে আসার পর ইসহাক আলী তার ছেলে, মেয়ে ও ভাড়াটিয়া লোকজন নিয়ে আলতাফ হোসেনের বাড়িতে হামলা করেন। এ সময় আলতাফ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে তিনি মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। পরে পুলিশ দশজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

তিনি আরও জানান, মামলার দশ আসামির মধ্যে একজন আগেই মারা গেছেন। অন্য নয়জনকে সাজা দিলেন আদালত। এ মামলায় আদালতে তার সঙ্গে সংযুক্ত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মিজানুল ইসলাম। তারা দুজনেই মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

১০

নগর পুলিশের বিশেষ টিমের অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৫

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৬

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মৎস্য অবমুক্ত

২০

Design & Developed by: BD IT HOST