২১ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

রোববার (২১ জুন) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেছেন, মাদক নির্মূলে কেবল রাষ্ট্রীয় আইন বা একক কোনো সংস্থার ওপর নির্ভর না করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকাসক্তি প্রতিরোধে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে পরিবারকে। সন্তানের গতিবিধি, তার বন্ধুবান্ধব এবং আচরণের পরিবর্তনের দিকে অভিভাবকদের তীক্ষè নজর রাখা জরুরি।

আজ রোববার (২১ জুন) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজে নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং ইতিবাচক সামাজিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে ‘মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অভিভাবকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, সন্তান কখন কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এবং কেন অস্বাভাবিক আচরণ করছে এসব বিষয়ে বাবা-মাকে সচেতন থাকতে হবে। বিশেষকরে স্মার্টফোন ব্যবহারের সময় এবং উদ্দেশ্য সম্পর্কে সন্তানদের তদারকি করা এবং তাদের সাথে সময় কাটানোর পরামর্শ দেন তিনি।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে গভীর নলকূপ নিয়ে বিরোধ, সংঘর্ষে নারীসহ আহত ২

শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, প্রতিটি স্কুল-কলেজে মাদক বিরোধী কমিটি গঠন এবং নিয়মিত কাউন্সেলিং ও সচেতনতামূলক সভা আয়োজন নিশ্চিত করতে হবে। পাশাপাশি ধর্মীয় নেতাদের, বিশেষ করে মসজিদের ইমামদের এই আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত করার কথা উল্লেখ করেন তিনি।

জুমার খুতবায় মাদকের কুফল সম্পর্কে আলোচনা এবং এলাকায় মাদকাসক্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের সংশোধনের জন্য সামাজিক চাপ তৈরি করতে হবে। এজন্য জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজকে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। সমাজ থেকে মাদক ব্যবসায়ীদের বয়কট করা এবং তাদের কোনো সামাজিক অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা না দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

জেলা প্রশাসক আরও বলেন, যদি পরিবার থেকে তদারকি শুরু হয় এবং সমাজ ঐক্যবদ্ধভাবে মাদককে ‘না’ বলে, তবেই একটি মাদকমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। মাদকের বিস্তার রোধে সাধারণ মানুষ তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করবে এবং সকলকে মাদক কারবারিদের ভয় না পেয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সেমিনারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. এস.আই.এম. রাজিউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST