৩১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে গভীর নলকূপ নিয়ে বিরোধ, সংঘর্ষে নারীসহ আহত ২

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে গভীর নলকূপের মাধ্যমে জমি সেচ দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামের পূর্ব পাড়ায়।

আহতরা হলো, ওই গ্রামের হাশেম আলীর স্ত্রী ফাতেমা বেগম (৫৫) ও পুত্র রুবেল হক (২৮)।

জানা গেছে, গভীর নলকূপ পরিচালনা নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে বিরোধ চলছিলো। গভীর নলকূপটি চার বছর ধরে নিজেদের দখলে রেখেছিলেন গ্রামের প্রভাবশালীরা। বুধবার সকালে কৃষক হাশেম আলী সহ গ্রামের অন্যান্য কৃষকরা গভীর নলকূপের মাধ্যমে জমি সেচ দিতে গেলে প্রতিপক্ষ মিন্টু রহমান, মোজাম্মেল হক, সোহেল, নাদিম, ফেরদৌস, সাঈদ সহ আরও অনেকে মাঠে গিয়ে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বচসা হলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাশেম আলীর পুত্র রুবেল হকের উপরে হামলা চালানো হয়। এ সময় ছেলেকে মারধোর দেখে ছেলেকে বাঁচাতে এগিয়ে যায় ফাতেমা বেগম। এ সময় হামলাকারীরা ফাতেমা বেগমকেও লোহার রড ও হাতুড়ি দিয়ে মারধোর করে মাঠে ফেলে রাখে। পরে অন্যান্য কৃষকরা আহত ফাতেমা ও রুবেলকে উদ্ধার করে এবং ফাতেমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ থানায় মামলা দায়ের করা হবে বলে জানান ফাতেমা বেগমের ছেলে রুবেল হক।

আরও পড়ুনঃ   ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে নতুন সিদ্ধান্ত

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১০

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১১

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১২

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৩

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৪

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৫

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৭

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৮

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৯

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

২০

Design & Developed by: BD IT HOST