২০ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

শনিবার (২০ জুন) বিকালে রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান অডিটোরিয়ামে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, আগামী দিনে বাংলাদেশকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। তাই আরও পড়ো, আরও শেখো এবং সঠিক লক্ষ্য ঠিক করে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাও।

আজ শনিবার (২০ জুন) বিকালে রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান অডিটোরিয়ামে শিক্ষা ও সংস্কৃতি বিকাশ, মাদক নিয়ন্ত্রণ, সমাজ উন্নয়ন শীর্ষক আলোচনা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় পরিক্রমা এ অনুষ্ঠানের আয়োজন করে।

ভূমিমন্ত্রী বলেন, যে জাতি তার মেধাবীদের সম্মান করতে জানে না, সে জাতি কখনোই তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতের আত্মবিশ্বাসী ও মর্যাদাশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশের কল্যাণে আত্মনিয়োগ করবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, সততা ও নিষ্ঠা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ   সাগর-রুনি খুনের তদন্তে বিলম্ব বিচার ব্যবস্থার সঙ্গে উপহাস

রাজশাহীকে একটি ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার পূর্ব অভিজ্ঞতা তুলে ধরে ভূমিমন্ত্রী জানান, একসময় লন্ডন স্কুল অব ইকোনমিক্স রাজশাহীকে বিশ্বের অন্যতম বসবাসের উপযোগী শহর হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তিনি শিক্ষার্থীদের ভারতের সাবেক রাষ্ট্রপতি এ.পি.জে. আব্দুল কালামের জীবন থেকে শিক্ষা নিয়ে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যখন উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাবে, তখন তারা যেন বাংলাদেশের ‘অ্যাম্বাসেডর’ বা রাষ্ট্রদূত হিসেবে নিজেদের মার্জিত ব্যবহার ও সুমিষ্ট বাচনভঙ্গির মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে।
এ সময় ভবিষ্যতে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে সরকারি পর্যায়ে আরও বড়ো পরিসরে এবং মনোরম পরিবেশে শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় পর্যায়ের সংবর্ধনা আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন মন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান।

আরও পড়ুনঃ   রাবিতে পাঁচদফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের গণস্বাক্ষর কর্মসূচি

বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সল আলম, রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মেহেদী হাসান এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. জিয়াউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এইচএসসি-২০২৫ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ৭০০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন মন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST