২৪ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে পাঁচদফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের গণস্বাক্ষর কর্মসূচি

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্য, আবাসন ও চিকিৎসা সংকট সমাধানে পাঁচ দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে প্রগতিশীল বাম ছাত্র সংগঠনগুলোর জোট ‘গণতান্ত্রিক ছাত্র জোট’।

বৃহস্পতিবার (২৪জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে বুথ বসিয়ে দ্বিতীয় দিনেরমতো স্বাক্ষর সংগ্রহ করেন তাঁরা। এ সময় তাঁরা জানান, আগামী সাতদিন ধরে একাডেমিক ভবন, আবাসিক হলসহ বিভিন্ন স্থানে স্বাক্ষর সংগ্রহ চলবে।

আরও পড়ুনঃ   ক্রিকেটে ফিরছেন বিশ্বকাপজয়ী দলের তারকা অভিষেক

দাবিগুলোর মধ্যে রয়েছে- শতভাগ আবাসিকতা নিশ্চিত, গণরুম চালু রাখা ও অধ্যাদেশ অনুযায়ী সিট বরাদ্দ, প্রভোস্ট স্বাক্ষরের ৫০ টাকার ফি বাতিল, হল ডাইনিংয়ে ক্যাটারিং ব্যবস্থা তুলে পুষ্টিকর খাবার সরবরাহ এবং বধ্যভূমি-জিয়া হল ও স্টেশন বাজার-বিনোদপুর সড়ক দ্রুত সংস্কার।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবায় ২৪ ঘণ্টা কার্যক্রম চালু, পর্যাপ্ত জনবল, অ্যাম্বুলেন্স, ওষুধ সরবরাহ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে ফার্মেসি স্থাপনের দাবিও জানানো হয়।

জোট নেতারা রাকসু নির্বাচন আয়োজন, সন্ত্রাস ও সাইবার বুলিং প্রতিরোধে স্বাধীন সেল গঠন এবং কোরআন পোড়ানো, ককটেল হামলা ও ছাত্র জোটের কর্মসূচিতে হামলার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন।

আরও পড়ুনঃ   ফিফার নির্দেশনা উপেক্ষা করে কাউন্সিলর বাড়াল বাফুফে

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “আমরা শিক্ষার্থীদের মৌলিক সমস্যা নিয়েই কাজ করছি। সাধারণ শিক্ষার্থীরাও আমাদের দাবিতে ব্যাপকভাবে সমর্থন দিচ্ছে।”

এর আগে গত ৮ জুলাই একই দাবিতে সংবাদ সম্মেলন করেছিল গণতান্ত্রিক ছাত্র জোট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST