৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ক্রিকেটে ফিরছেন বিশ্বকাপজয়ী দলের তারকা অভিষেক

অনলাইন ডেস্ক : ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। ফাইনালে ভারতের বিপক্ষে বল হাতে ৩ উইকেট নিলেও অলরাউন্ডার অভিষেক দাস অরণ্য পার্শ্বনায়ক–ই থেকে গিয়েছিলেন। এর পরের গল্পটা কেবলই হতাশা, মন খারাপ আর আক্ষেপের। সেই আক্ষেপ মিটিয়ে তিনি সেপ্টেম্বরে মাঠে ফিরতে যাচ্ছেন।

ভাগ্যের নির্মম পরিহাসে ২০২০ সালের পর থেকে মাঠের ক্রিকেটেই তেমন দেখা যায়নি অভিষেককে। ইনজুরির কারণে সবসময় বাইরে থাকতে হয়েছে নড়াইলের এই ক্রিকেটারকে। এর আগে বিশ্বকাপ জিতে দেশে ফেরার পরপরই তিনি চোটের কবলে পড়েছিলেন, ইনজেকশন ও রিহ্যাভ নিলেও অভিষেকের আর বাইশ গজে ফেরা হয়নি।

আরও পড়ুনঃ   অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে : জেলা প্রশাসক

২০২১ সালে অভিষেককে উন্নত চিকিৎসার জন্য শুরুতে দুবাই নেওয়ার ভাবনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে শেষমুহূর্তে ভারতেই হয়েছিল অভিষেকের পিঠের চিকিৎসা। সেবার ইনজেকশন নিয়েই দেশে ফিরেছিলেন তিনি। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের পর দেশে ফিরে মার্চ মাসের ১৫ তারিখ একটি লিস্ট-এ ম্যাচ খেলেন অভিষেক।

পরে ২০২২ সালে শুধু ব্যাটার হিসেবে খেলেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এরপর চোটের কারণে আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলা হয়নি অভিষেকের। এখনও মাঠের বাইরে রয়েছেন তিনি, একইসঙ্গে চালিয়ে যাচ্ছেন ফেরার লড়াইও। তবে অভিষেককে ঘিরে একটি সুসংবাদ মিলেছে।

আরও পড়ুনঃ   দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত

সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফিরবেন অভিষেক। ঢাকা পোস্টকে তিনি বলছিলেন, ‘আগের থেকে বেশ ভালো আছি। অনেকটাই সুস্থ এবং বোলিং করতে পারছি। সঙ্গে ব্যাটিংয়েও জোর দিচ্ছি। অলরাউন্ডার হিসেবেই খেলব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST