২২ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে বিকেল ৪টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, দৈনিক গণধ্বনি প্রতিদিন ও অনলাইন পোর্টাল 'সময়ের কথা ২৪'-এর সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার।

স্টাফ রিপোর্টার : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বাংলা নিউজ ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মীর তোফায়েল হোসেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নিউজ ২১-এর রিপোর্টার আরিফুল হক রনি।

শনিবার (২২ আগস্ট) রাজশাহী পুলিশ লাইন সংলগ্ন পিঁপড়া আপ্যায়ন এন্ড কনভেনশন সেন্টারে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে বিকেল ৪টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, দৈনিক গণধ্বনি প্রতিদিন ও অনলাইন পোর্টাল ‘সময়ের কথা ২৪’-এর সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বর্তমানের ব্যুরো প্রধান পাভেল ইসলাম মিমুল এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রাইম বার্তার রিপোর্টার হাবিবুর রহমান হাসান মৃধা।

সহ- সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান মতি এবং সহ- সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহীর রিপোর্টার মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ   রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বাংলার গৌরবের রিপোর্টার বাণী ইসরাইল হিটলার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে সাপ্তাহিক দিনরাত্রির এনসার খান আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার তানভীরুল আলম তোহা, দপ্তর সম্পাদক পদে গ্রিন টেলিভিশনের তন্ময় দেবনাথ, প্রচার সম্পাদক পদে দৈনিক উপচারের ওমর আলী এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে আরবিসি নিউজের রোজিনা আক্তার রোজী নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার দৈনিক গণধ্বনি প্রতিদিন ও অনলাইন পোর্টাল ‘সময়ের কথা ২৪’-এর সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদারের সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন, অ্যাডভোকেট মফিজুর ইসলাম, আল আমিন হোসেন ও কবির হোসেন।

নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল,রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী হাসান শ্যামল,জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলন, রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, প্রিজাইডিং অফিসারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ   বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

এর আগে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন রাজশাহী যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির রাজশাহী জেলা প্রতিনিধি শামসুল ইসলাম, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, রাজশাহী মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বারিউল আলম শান্তসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

নির্বাচনকে ঘিরে দিনব্যাপী সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান উপস্থিত সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে কাজ করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১১

রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ

১২

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা

১৪

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

১৫

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে জাইকা’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

১৭

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

১৮

রাস্তায় অবৈধ স্থাপনা করে জনদুর্ভোগ করায় তিন ব্যাক্তিকে জরিমানা

১৯

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST