২৩ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: পিআইডি

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, আমাদের মন্ত্রণালয়ের আমূল পরিবর্তন প্রয়োজন। প্রতিটি দপ্তরের জন্য পৃথক পৃথক পরিকল্পনা রয়েছে। সময় এসেছে দ্রুতগতিতে এসব পরিকল্পনা বাস্তবায়নের।

আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনিযুক্ত মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার পর তা বাস্তবায়নে বিলম্ব হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার পরও তা বাস্তবায়নের দিকে যথাযথভাবে এগোনো সম্ভব হয়নি। এখন থেকে আমাদের খুব দ্রুতগতিতে এগোতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন, বিএসএস, বাংলাদেশ বেতার ও বিএফডিসিসহ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও আধুনিকায়ন দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সাধারণ মানুষ সরাসরি দেখতে ও জানতে পারে। ফলে প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানো গেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মান, পরিচিতি ও সুনাম অরো বৃদ্ধি পাবে।
প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে বর্তমান সরকার কী কী করছে, তা জনগণের কাছে আরও সুন্দর ও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে। এর ফলে সরকারের কর্মকাণ্ড সম্পর্কেও মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে।
তিনি বলেন, আমরা যেসব সিদ্ধান্ত নেব, সেগুলো বাস্তবায়নের জন্য যা যা করা প্রয়োজন, বিধান ও নীতিমালা মেনে দ্রুততার সঙ্গে সেগুলো বাস্তবায়নে কাজ করতে হবে। নবনিযুক্ত মন্ত্রী আন্দালিভ রহমানকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতি ও দেশের প্রেক্ষাপটে আন্দালিভ রহমান সবার কাছেই পরিচিত। তিনি সুসংগঠক, ডায়নামিক মানুষ।’

আরও পড়ুনঃ   ফ্লোটিলার আটক অধিকারকর্মীদের ‘কঠোর’ কারাগারে রাখতে পারে ইসরায়েল

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও কর্মসম্পর্কের কথা উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, একই মন্ত্রণালয়ে এখন আমাদের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। তিনি এ সুযোগকে মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
পরিচিতি সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য সচিব মাহবুবা ফারজানাও বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ   র‌্যাংকিংয়ে পাকিস্তানের খেলোয়াড়দের দাপট

এর আগে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্ত্রী আন্দালিভ রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় মন্ত্রণালয় এবং অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা নবনিযুক্ত মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১০

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১২

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৩

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৪

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৫

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৭

রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ

১৮

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

১৯

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST