৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী সীমান্তে চোরাকারবারী মালামাল ও মাদকদ্রব্য জব্দ

বিজিবি’র পৃথক অভিযানে চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ।

স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাইকান্দি এবং চারঘাট বিকল্প বিওপি’র টহলদল দুইটি পৃথক অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ২:৩০ মিনিটে রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ সোনাইকান্দি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি ঝাউগাছের ঝোপের মাধ্যে প্লাষ্টিকের ব্যাগ দেখতে পায়। উক্ত ব্যাগটি’র মধ্য হতে ভারতীয় ESKUF সিরাপ-৯ বোতল, ZEBISCAN সিরাপ-৬ বোতল, MONOGOLD সিরাপ-৩ বোতল, TUSCOREX সিরাপ-১ বোতল এবং BRONCOFE-C সিরাপ-৫ বোতল (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

অপর অভিযানে (৫ জানুয়ারি) আনুমানিক ৩: ৩০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চারঘাট বিকল্প বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দেখতে পায় যে, দুইজন মাদক ব্যবসায়ী প্লাষ্টিকের ব্যাগ নিয়ে বাঁশ ঝাড়ের দিকে আসছে। বিজিবি’র আভিযানিক দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা ব্যাগটি ফেলে ঘন কুয়াশার মধ্যে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি আভিযানিক দল উক্ত ব্যাগ হতে ভারতীয় মদ-৭ বোতল এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট-২০০ পিচ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল চারঘাট মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ   তানোরে অবৈধ তেল মজুতের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) মাদকমুক্ত দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST