১ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে অবৈধ তেল মজুতের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর প্রায় ২টার দিকে উপজেলার তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত আমিনুল ইসলাম তালন্দ গ্রামের বাসিন্দা এবং মো. ইদ্রিস আলীর ছেলে।

আরও পড়ুনঃ   রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

অভিযানকালে দেখা যায়, তিনি নিজ বাড়ির পাশে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বেশি দামে বিক্রি করছিলেন। এ সময় তার কাছ থেকে ১৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।

পরে জব্দকৃত তেল ঘটনাস্থলেই সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় জনগণের মাঝে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ   হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে : ডিএমপি কমিশনার

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান জানান, অবৈধভাবে তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১০

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১১

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

১২

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

১৩

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

১৪

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

১৫

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

১৬

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

১৭

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

১৮

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

১৯

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

২০

Design & Developed by: BD IT HOST