৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

বুধবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ প্রকৌশলী মো. শামসুল হক।

এ বছর চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে ১৩৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১২২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ২১ জন জিপিএ-৫ অর্জন করেছে।

প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম শুরুর মাত্র পাঁচ বছরের মধ্যে এ ধরনের সাফল্য অর্জন এবং সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের পরিবর্তনের মধ্যেও ২১ জন শিক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ   ছেলের জন্য দোয়া চাইলেন বুবলী

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ প্রকৌশলী মো. শামসুল হক বলেন, মাত্র দুইটি শ্রেণিকক্ষ নিয়ে পাঁচ বছর আগে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরু করেছিলেন তারা। তখন প্রতিষ্ঠানটি আজকের মতো বড় ছিল না, সুযোগ-সুবিধাও ছিল সীমিত। কিন্তু শুরু থেকেই শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করেছেন এবং শিক্ষার্থীরাও পড়াশোনার প্রতি মনোযোগী ছিল। সেই ছোট্ট পরিসর থেকে আজকের এই অর্জন সত্যিই আনন্দের এবং গর্বের।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. মোবারক হোসেন বলেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২১ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। মাত্র পাঁচ বছরের শিক্ষা কার্যক্রমে এমন ফলাফল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। এজন্য তিনি কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের সব শিক্ষক ও অভিভাবককে অভিনন্দন জানান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

তিনি বলেন, ভালো ফলাফল অর্জন করেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং এই ফলাফল আগামী দিনের জন্য আরও ভালো করার অনুপ্রেরণা। শিক্ষার্থীদের কোন বিষয়ে দুর্বলতা রয়েছে, কোথায় আরও উন্নতির প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে কাজ করতে হবে। আগামী দিনে এই প্রতিষ্ঠান থেকে আরও বেশি শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করবে এবং ফলাফলের দিক থেকে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১০

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১১

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১২

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৩

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৪

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১৬

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১৭

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

১৮

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST