২১ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

ছেলের জন্য দোয়া চাইলেন বুবলী

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী ও শীর্ষ নায়ক শাকিব খানের সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন আজ। এবারের জন্মদিনটি বীরের জন্য একটু বেশিই স্পেশাল, কারণ দিনটি পড়েছে পবিত্র ঈদুল ফিতরের দিনে।

বিশেষ এই দিনে ছেলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন মা বুবলী।ফেসবুক পেজে ছেলের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দেন বুবলী।

সেখানে তিনি বীরকে ‘বাপজান’ সম্বোধন করে মনের গভীর অনুভূতি প্রকাশ করেন। পোস্টে বুবলী লেখেন, ‘ঈদের দিনের মতো কত সুন্দর পবিত্র একটি দিনে এবার তোমার জন্মদিন পড়েছে বাপজান, আল্লাহ সবসময় তোমাকে ওনার রহমতে রাখুক, সুস্থ রাখুক। অনেক ভালো একজন মানুষ হিসেবে বড় হও লক্ষ্মী আব্বা, শুভ জন্মদিন।’

আরও পড়ুনঃ   সব ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করাসহ ইরানকে পাঁচ শর্ত ট্রাম্পের

সন্তানের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনায় বুবলী আরও বলেন, ‘সবাই শেহজাদ খান বীর বাপজানের জন্য দোয়া রাখবেন। আপনাদের প্রত্যেকের ঈদ কাটুক নিরাপদে, হাসি-আনন্দে পরিবারের সাথে। ঈদ মোবারক।’ বুবলীর এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ   শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নেটিজেনদের অনেকেই বীরকে ‘জুনিয়র কিং খান’ হিসেবে অভিহিত করছেন। একজন লিখেছেন, ‘শুভ জন্মদিন জুনিয়র কিং খান! সবসময়ই অনেক ভালোবাসা এবং দোয়া রইলো।’ অন্য এক ভক্ত মন্তব্য করেছেন, ‘অনেক ভালোবাসা ও দোয়া বাবা সবসময় তোমার জন্য। বড় হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করো তোমার সুন্দর ভবিষ্যৎ দিয়ে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST