৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

স্পর্শিয়া এবার ‘লালপরী’

অনলাইন ডেস্ক : পরী কি শুধুই রূপকথার গল্পে থাকে, নাকি আমাদের আশপাশেও ঘুরে বেড়ায়? এমনই এক রহস্যময় প্রশ্ন ছুড়ে দিয়ে নতুন নাটক ‘লালপরী’ নিয়ে হাজির হচ্ছেন অর্চিতা স্পর্শিয়া। এবার নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

জোবায়ের আবীর পিয়ালের পরিচালনায় নির্মিত নাটক ‘লালপরী’তে অভিনয় করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লালপরী’র একটি রহস্যময় অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন স্পর্শিয়া। পোস্টার প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।

আরও পড়ুনঃ   মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

বিশেষ করে পোস্টারে ফুটে ওঠা পরীর মতো আবহ এবং অভিনেত্রীর রহস্যময় ক্যাপশনকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। পোস্টারটি শেয়ার করে স্পর্শিয়া লিখেছেন, ‘পরী কি শুধু রূপকথাতেই থাকে? নাকি বাস্তবেও তারা ঘুরে বেড়ায় আমাদের আশেপাশেই?’ তার এই প্রশ্নই যেন ‘লালপরী’র গল্প নিয়ে রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।

তবে ‘লালপরী’ নিয়ে তৈরি হওয়া নানা জল্পনার মধ্যেই একটি বিষয় পরিষ্কার করেছেন স্পর্শিয়া। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘‘লাল পরী’ কোনো সিনেমা বা ওয়েব ফিল্ম নয়, এটি একটি নাটক। নাটকটিতে আমার বিপরীতে সহ-শিল্পী হিসেবে রয়েছেন ফররুখ আহমেদ রেহান।’

আরও পড়ুনঃ   ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে মৌসুমী মৌ

গল্পের বিষয়বস্তু নিয়ে জানতে চাইলে আপাতত বিস্তারিত জানাতে চাননি এই অভিনেত্রী। তিনি বলেন, ‘গল্পের বিষয়ে এখনই কিছু বলা যাবে না। কারণ মাত্রই আমাদের ‘ফাস্ট লুক’ রিলিজ হয়েছে। ট্রেলার প্রকাশের পরই হয়তো গল্প নিয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।’

ফাস্ট লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শিয়ার নতুন চরিত্র ও নাটকটির আবহ নিয়ে প্রশংসা করছেন অনুরাগীরা। তবে ‘লালপরী’র গল্পের আসল চমক জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ট্রেলার প্রকাশ পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST