২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বেলপুকুর থানার পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, অভিযানে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৪০ পিচ ইয়াবা ও ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: মোজাম্মেল হক (৪৮) ও মো: সাকিব আলী (১৯)। মোজাম্মেল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বসরী (হড়গ্রাম) এলাকার মৃত হাসানের ছেলে এবং সাকিব রাজশাহী জেলার দুর্গাপুর থানার কুহাড় এলাকার মোঃ সাইদার আলীর ছেলে।

আরএমপি আরও জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা পৌণে ৭টার দিকে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পবা থানার বাগধানী উলাপুর এলাকায় জনি নামের এক ব্যক্তি নিজ বাড়িতে গাঁজা বিক্রি করছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ প্রাপ্তির পর ডিবি পুলিশের ওই টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জনি কৌশলে পালিয়ে যায়। এ সময় তার বাড়ি তল্লাশি করে খাটের নিচে রাখা বাজারের ব্যাগ থেকে সর্বমোট ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া এলাকায় মোজাম্মেল নামীয় একজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে অবস্থান করছেন।

সংবাদ প্রাপ্তির পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মোজাম্মেল পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের টিম তাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫

অন্যদিকে, বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) রাত ১১টার দিকে বেলপুকুর থানার একটি টিম বেলপুকুর থানার বাইপাস মোড় এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বেলপুকুর থানার মাহেন্দ্রা বাজার এলাকায় সাকিব ট্যাপেন্টাডল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

খবর পেয়ে পুলিশের ওই টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সাকিব পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST