৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার বাড়ি থেকে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটু গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল চৌধুরীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিটু রাজশাহী নগরের রানীবাজার চিনিপট্টি মহল্লার আব্দুল ওয়াদুদ খানের ছেলে।

পুলিশ জানায়, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সাগর চৌধুরীর বাসায় পাওয়া গেছে টিটুকে। এ সময় টিটুর পাশাপাশি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাগর চৌধুরীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টিটু রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেকশন অফিসারও তিনি। তবে ছুটি ছাড়াই পাঁচ বছর ধরে তিনি সাবেক মেয়র লিটনের পিএ হিসেবে ছিলেন। এই সময় তিনি সিটি করপোরেশন ও রুয়েট-দুই জায়গা থেকেই বেতন নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন টিটু।

আরও পড়ুনঃ   নগরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

আর সাগর চৌধুরী সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকীর ছেলে আরেফিন সিদ্দিকী জনির অনুসারী। জনি মহাদেবপুর-বদলগাছী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

থানা হেফাজতে থাকা অবস্থায় শুক্রবার সকালে সাগর চৌধুরী জানান, তার ভাইয়ের শ্বশুরবাড়ির দিকের আত্মীয় এই টিটু। আত্মীয়তার সূত্র ধরে বুধবার টিটু তাদের বাড়ি এসেছেন। তাই ফিরিয়ে দিতে পারেননি। তবে টিটুর আসার খবর জানাজানি হলে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশে খবর দেন।

বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘সাগর চৌধুরী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তবে সম্ভবত তিনি বহিষ্কারও হয়েছিলেন। তার বাড়ি থেকেই টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। টিটুকে আমাদের মামলায় গ্রেপ্তার দেখানো হবে। সাগরও হেফাজতে আছেন।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে কিশোরকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রফতার

নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ‘সাগর কেন আশ্রয় দিয়েছিলেন সেসব তদন্ত করা হচ্ছে। তদন্ত করে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে আন্দোলন চলাকালে নিহত সাকিব আনজুম হত্যা মামলার আসামি টিটু। এছাড়া ছাত্র-জনতার ওপর হামলার আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

ওসি জানান, টিটু বদলগাছীতে গ্রেপ্তার হওয়ার খবর তারা শুনেছেন। বদলগাছী থানা তাদের কাছে হস্তান্তর করলে এ দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। অন্য মামলায় তাকে নওগাঁর আদালতে তোলা হলেও পরে তারা এ দুটি মামলায় টিটুকে গ্রেপ্তার দেখাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST