৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে কিশোরকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে ‘প্রেমিকার’ সঙ্গে দেখা করতে যাওয়া কিশোর শিহাব আলীকে (১৭) পিটিয়ে হত্যার মূলহোতা রতন আলীকে (৩২) গ্রফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি দল শনিবার রাজশাহীর বেলপুকুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রফতার রতন আলীর বাড়ি গোদাগাড়ীর হাজিবান্দুড়িয়া গ্রামে। বাবার নাম সিরাজুল ইসলাম।

রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জানায়, গোদাগাড়ীর বসন্তপুর গ্রামের কিশোর শিহাব আলীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ২০ অক্টোবর রাত সোয়া সাতটার দিকে শিহাব তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়। রাত আটটার দিকে তারা হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে ওই কিশোরীর প্রতিবেশীরা শিহাবের পথরোধ করে। তাদের হাতে ছিল বাঁশের লাঠি ও লোহার রড। গালিগালাজের এক পর্যায়ে তারা শিহাবকে এলোপাতাড়ি পেটাতে থাকে।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে মাছ ধরতে নিষেধ করায় বিধবা নারীর ওপর হামলার চেষ্টা, থানায় জিডি

গুরুতর আহত অবস্থায় শিহাব প্রাণ রক্ষায় পাশের পুকুরে ঝাঁপ দেয়। এরপরও তাকে পিটিয়ে ফেলে রাখা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সে মারা যায়। এ ঘটনায় শিহাবের বাবার দায়ের করা মামলায় রতন আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও র‌্যাবের অভিযান চলছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ মোট গ্রেপ্তার ১৪

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান

হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে হামলা

বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

রাসিক কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

বেনাপোল বন্দর দিয়ে ৫ হাজার টন চাল আমদানি

ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন এমপি, খেলেন সাধারণ রোগীদের খাবার

১০

বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১

নগরীতে ডিবি ও র‌্যাবের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ

১৩

রাজশাহীতে ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

১৪

শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

১৫

হাইপারসনিকসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

১৬

বিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না : রাজশাহীতে নাহিদ ইসলাম

১৭

এ্যাডভোকেট বার এসোসিয়েশন সকল উন্নয়নে কাজ করা হবে : এমপি মিলন

১৮

দুর্গাপুরে কৃষিজমির টপসয়েল রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৯

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST