৯ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে বিয়ের প্রলোভনে আদিবাসী তরুণীকে ধর্ষণ,অভিযুক্ত গ্রেপ্তার

ছবি- গ্রেপ্তারকৃত নিতাই চন্দ্র।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৫ বছর বয়সী এক আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগে শ্রী নিতাই চন্দ্র দাস (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার হাবাসপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নিতাই চন্দ্র ওই এলাকার মৃত কার্তিক দাসের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণীর ৫ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি তার ভাইয়ের বাড়িতেই বসবাস করছিলেন। প্রতিবেশী হওয়ার সুবাদে নিতাই চন্দ্র দাসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ এপ্রিল সকালে বিয়ের কথা বলে জনৈক কামরুল গাজীর একটি ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন নিতাই। এ সময় স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে আসলে অভিযুক্ত নিতাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   রাজধানীতে ২০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই শ্রী প্রদীপ বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে আসামিকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে কোচিং বাণিজ্য বন্ধে ১০ সদস্যের উপ-কমিটি গঠন

গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা নথিভুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (৯ এপ্রিল) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST