২৬ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো:জাহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শনিবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে 'পাওয়ার প্যারেন্টস ২০২৬' অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অভিভাবকদের আর্থিক সহায়তার চেক প্রদান করেন। - পিআইডি

স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে নিয়েই সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়।
শনিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এটিএন নিউজ আয়োজিত ‘পাওয়ার প্যারেন্টস-২০২৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

তিনি জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশের প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল স্থাপন করা হবে। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বিশেষায়িত প্রশিক্ষণ দিতে বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়া সাভারে ১২ একর জমিতে নির্মাণাধীন অলিম্পিক ভিলেজে এসব শিশুর প্রশিক্ষণ ও খেলাধুলার আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে অনুদান দিলে কর রেয়াতের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজে মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এটি কোনো যান্ত্রিক নয়, বরং মানবিক বিষয়। সরকার ও সমাজের বিত্তবানদের সম্মিলিত উদ্যোগে এসব শিশু সহজেই মূলধারার সঙ্গে যুক্ত হতে পারবে।

আরও পড়ুনঃ   সিরিয়ায় কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় ১৫০০ কয়েদি

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েদের সংগ্রামের গল্প তুলে ধরা হয় এবং শিশুদের পরিবেশনায় গান ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. মাহফুজুর রহমান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST