১৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে না

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দীপচর আষাড়িয়াদহ ইউনিয়নের ১২৪ জন শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ, তাদের এলাকায় থাকা দুটি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ১৬৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি নেওয়ার সুযোগ নেই।

চর আষাড়িয়াদহ ইউনিয়নটি পদ্মা নদীর ওপারে ভারতীয় সীমান্ত ঘেঁষে। চর থেকে এপারে এনে ছেলে-মেয়েদের পড়াশোনা করানোর সামর্থ্য নেই অনেকের। সাহারা খাতুনের বাবা শাহাদত হোসেন বলেন, ‘ভর্তি না হলে নাই। আর কি করার? মেয়েকে তো আর পারে পাঠাতে পারব না।’

তিনি বলেন, ‘ভর্তির জন্য লটারি করা হয়েছিল। লটারিতে আমার মেয়ের নাম না এলে গত বুধবার হেডস্যারের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে বের করে দিয়েছেন। এ রকম ব্যবহারও করেছেন। এখন আমরা যে অন্য কোথাও ভর্তি করাতে যাব, সে পরিস্থিতিও নাই।’

চর আষাড়িয়াদহ ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় রয়েছে মোট ৮টি। এরমধ্যে দুটি স্কুলের শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণি পাস করার পর দিয়াড়মানিকচক উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। আর ছয়টি স্কুলের শিক্ষার্থীরা ভর্তি হয় চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ে। আগে মাধ্যমিক বিদ্যালয় দুটি ষষ্ঠ শ্রেণিতে সবাইকেই ভর্তি নিতে পারত। এবার শিক্ষা বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে প্রতি শাখায় ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি নেওয়া যাবে না।

দিয়াড় মানিকচক উচ্চ বিদ্যালয়ে একটি শাখা ও চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ে দুটি শাখা চালু আছে। সে অনুযায়ী স্কুল দুটি মোট ১৬৫ জন শিক্ষার্থীকে ভর্তি নিতে পারবে। কিন্তু স্কুল দুটিতে ভর্তির জন্য আবেদন করেছিল ২৮৯ জন। তাই ১২৪ জনের ভর্তির সুযোগ হচ্ছে না।

আরও পড়ুনঃ   ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা না করার অনুরোধ পুলিশের

দিয়াড়মানিকচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, আগে তিনি ষষ্ঠ শ্রেণিতে একটি শাখায় ৭০, ৮০ বা ৯০ জন করেও শিক্ষার্থী ভর্তি নিয়েছেন। দুই-তিনবছর ধরে শিক্ষা বোর্ড থেকে একটি শাখায় ৫৫ জনকে ভর্তির জন্য বলে আসছে। তারপরও কড়াকড়ি করেনি দেখে সবাইকেই ভর্তি নিয়েছেন। এ বছর কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ৫৫ জনের বেশি ভর্তি নেওয়া যাবে না। বিষয়টি নিয়ে তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে দেখা করেছেন। তিনি তাকে বিদ্যালয়ে শাখা বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে আবেদন করতে বলেছেন। তিনি মন্ত্রণালয়ে আবেদনও করেছেন। তবে এ বছরের মধ্যেই শাখা খোলার অনুমতি পাওয়া যাবে কি না, সে বিষয়টি এখনও অনিশ্চিত।

চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী জানান, তার বিদ্যালয়ে শাখা আছে দুটি। এখানে ১১০ জনকে ভর্তি নিতে পারবেন। তবে আবেদন এসেছিল ২১৯টি। এখন তিনি ১০৯ জনকে ভর্তি নিতে পারছেন না। তিনি নিয়মের বাইরে যেতে পারছেন না। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছেন। কিন্তু নিয়মের বাইরে যাওয়া যাবে না বলে তিনি জানিয়েছেন। যদিও চরের বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

আরও পড়ুনঃ   বাবার গাড়ির নিচে চাপা পড়ে ৫বছরে শিশু নিহত

চর আষাড়িয়াদহ বাজারে ব্যবসায়ী নেসার আলী বলেন,তার দোকানের পাশেই চর আষাড়িয়াদহ প্রাথমিক বিদ্যালয় ও চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয় থেকেই পঞ্চম শ্রেণি পাস করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে না নেসারের মেয়ে শাকিলা খাতুন। ‘প্রাইমারি স্কুলের পাশেই হাইস্কুল। ভাবছুনু প্রাইমারি পাস করলিই মেয়েকে স্কুলে দিব। কিন্তু লটারিতে নাম উঠেনি।

দুশ্চিন্তার কথা জানালেন ভর্তির সুযোগ না পাওয়া সুরাইয়া খাতুনের বাবা চর আষাড়িয়াদহ মোড়ের কীটনাশক ব্যবসায়ী চাহারুল ইসলামও। তিনি বলেন, ‘খুব টেনশনে আছি। নদীর ওপারে লিয়ে গিয়ে তো মেয়েক ভর্তি করাইতে পাইরব না। ভর্তি না নিলে এভাবেই থাইকবে। পড়াশোনা তো আর হবে না।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ.ন.ম মোফাখখারুল ইসলাম বলেন, ‘চর আষাড়িয়াদহে ভর্তি নিয়ে এ জটিলতার কথা আমি জেনেছি। স্কুলে ভর্তি করতে না পারলে অভিভাবক মেয়েদের বাল্য বিয়ে দিয়ে দেবেন এটা কোন সমাধান না। এখন স্কুল দুটির প্রধান শিক্ষককে শাখা বৃদ্ধির জন্য আবেদন করতে হবে।তিনি বলেন, ‘মন্ত্রণালয়ে শাখা বৃদ্ধির আবেদন করা হলে সেটির ব্যাপারে মতামত দেওয়ার জন্য আমাদের কাছেই আসবে। সেটি এলে আমরা দ্রততম সময়ের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে মতামত দিয়ে দেব। তাহলে আশা করা যায় এই শিক্ষাবর্ষেই নতুন শাখা খুলে ভর্তি নেওয়া যাবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বিভাগে মূল লড়াইয়ে বিএনপি-জামায়াত

মিমির জন্মদিনে বিশেষ বার্তা নুসরাতের

আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন জাম্পা

‘সৌদির পরমাণু অস্ত্র আছে’, বিস্ফোরক দাবি ইরানের সাবেক কমান্ডারের

বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র

এবার যুদ্ধ শুরু হলে কোনো যুদ্ধবিরতি হবে না, হুঁশিয়ারি ইরানের

রাত পোহালেই তানোরে শুরু হচ্ছে ভোট গ্রহণ

পাবনায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ৩

শিক্ষার্থীকে যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগে রাবি শিক্ষককে অব্যাহতি

নিশ্চিদ্র নিরাপত্তা ছকে ভোট গ্রহণে প্রস্তুত যশোর

১০

রাজশাহী বিভাগের শতভাগ ভোট কেন্দ্রে নির্বাচনি মালামাল বিতরণ সম্পন্ন

১১

রাজশাহীর বাগমারা আসনে নির্বাচনী উপকরণ বিতরণ

১২

নিয়ামতপুরে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু

১৩

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট জব্দ

১৪

রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

১৫

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

নির্বাচন ঘিরে রাজশাহী বিভাগের ৩৯ আসনে নিরাপত্তা জোরদার

১৭

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

১৮

একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি

১৯

নওগাঁয় প্রতিটি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST