১৩ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় চুরি হওয়া ইউনিক রোড রয়েলস (NK Travels) নামের একটি যাত্রীবাহী বাস আজ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আমনুরা রেলজংশন এলাকার ঝিলিম বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানা পুলিশ।

ইউনিক রোড রয়েলস (NK Travels) নামের বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-০০৮৭। বাসটির মালিক নরেন সরকার (৫২), পিতা-শ্রীপদ সরকার, সাং-সাগরপাড়া, থানা-বোয়ালিয়া, মহানগর রাজশাহী।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত সোমবার (১০ আগস্ট) সকাল ৮টায় বাসটি শাহমখদুম থানাধীন নওদাপাড়া বাস টার্মিনাল থেকে নওগাঁ জেলার নিয়ামতপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বিকেল ৫টার দিকে নওগাঁ থেকে নওদাপাড়া বাস টার্মিনালে ফিরে আসে। পরে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বাসটি পরিষ্কার করে খানকার মোড় এলাকায় নওদাপাড়া বাস টার্মিনাল থেকে ভদ্রাগামী সড়কের পাশে মালিকের নিজস্ব গ্যারেজের সামনে রেখে তালাবদ্ধ করা হয়।

আরও পড়ুনঃ   রাবির ভর্তি পরীক্ষা এখন থেকে বিভাগীয় ৫ শহরে

পরদিন ১১ আগস্ট সকাল ৭টার দিকে বাসটির বদলি সুপারভাইজার মোঃ জালাল উদ্দিন গ্যারেজের সামনে গিয়ে বাসটি দেখতে না পেয়ে বিষয়টি মালিককে জানান। পরে মালিকসহ গ্যারেজের কর্মচারীরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বাসটির সন্ধান পাননি। তারা ধারণা করেন, ১০ আগস্ট রাত আনুমানিক ৯টা ৩০ মিনিট থেকে ১১ আগস্ট সকাল ৭টার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাসটি চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় বাসের মালিক নরেন সরকার শাহমখদুম থানায় এজাহার দায়ের করলে শাহমখদুম থানার মামলা নং-০৯, তারিখ-১২ আগস্ট ২০২৬ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড, ১৮৬০ রুজু করা হয়।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে মাটিচাপায় মর্মান্তিক মৃত্যু ১ শিশুর, আরেকজন আশঙ্কজনক

মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তি ও অন্যান্য তদন্ত কার্যক্রমের মাধ্যমে বাসটির অবস্থান শনাক্ত করেন। পরবর্তীতে আজ ১৩ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক দুপুর সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আমনুরা রেলজংশন থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে ঝিলিম বাজার এলাকা থেকে বাসটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বাসটি শাহমখদুম থানা হেফাজতে নেওয়া হচ্ছে। বাসটি কীভাবে চুরি হয়েছিল এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১০

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১১

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১২

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৩

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৪

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৫

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৬

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৮

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৯

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST