১৩ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

অনলাইন ডেস্ক : নিজেদের এক পাইলট গাজা সেবন করে ধরা পড়ার পর সব পাইলটের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে এয়ার ইন্ডিয়া। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে এটি কার্যকর করা হয়েছে এবং এ ব্যাপারে সব স্টাফের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

গত সপ্তাহে থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝআকাশে আকস্মিকভাবে কিছুটা নিচে নেমে আসে। এরপর সন্দেহ তৈরি হয় ওই বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন কি না।

আরও পড়ুনঃ   চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

এরপর দুইবার পরীক্ষা করে দেখা যায় তিনি গাঁজা সেবন করেছিলেন।

এয়ার ইন্ডিয়ার এএল-২৩৭৯ ফ্লাইটে ওইদিন ১৩৭ জন যাত্রী এবং আটজন কেবিন ক্রু ছিলেন। গত ৪ আগস্ট বিমানটি যখন ওড়িশার আকাশে ছিল তখন এটি হঠাৎ করে ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী এবং চারজন ক্রু আহত হন।

এনডিটিভি জানিয়েছে, প্রধান পাইলট সুদ্বীপ বাসিস্তা ঘটনার সময় তার চেয়ারে ছিলেন না। ওই সময় বিমানটি পরিচালনা করছিলেন কো-পাইলট।

একটি সূত্র জানিয়েছে, পাইলট সুদ্বীপ তখন বিমানের কেবিনে গিয়ে আহতদের সন্ধান করেন এবং যাত্রীদের বলেন তারা যেন বিমান এবং তার কোনো ছবি বা ভিডিও ধারণ না করেন।

আরও পড়ুনঃ   পারফর্মের সময় হেনস্তার শিকার মৌনী রায়

এরপর বিমানটি দিল্লিতে অবতরণ করার পর পাইলট ভারসাম্যহীন অবস্থায় নিজ পায়ে দাঁড়িয়ে ছিলেন এবং বসতে অন্যদের সহায়তা লেগেছিল তার।

এছাড়া তাকে যখন প্রস্রাব পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তখন তাকে অন্য একজনকে সহায়তা করতে হয়েছে।

পাইলট তখন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান, ঘুমের ব্যঘাত ঘটার কারণে তিনি ঘুমের ওষুধ খেয়েছেন।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১১

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১২

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

১৩

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৫

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

১৬

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

১৭

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

১৮

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১৯

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

২০

Design & Developed by: BD IT HOST