১৩ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি পদে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধিদল আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র গ্রহণের সময় সিইসির সঙ্গে ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা ১৫ আসনে সংসদ সদস্য ডা. শফিকুর রহমান এবং সমর্থক হয়েছেন এনসিপির সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪ আসন) আব্দুল্লাহ আল আমিন।

আরও পড়ুনঃ   নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস

মনোনয়নপত্র জমা দেওয়ার পর হামিদুর রহমান আযাদ বলেন, আমরা আজকে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করেছি। সিইসি এ এম এম নাসির উদ্দিন আমাদের মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

তিনি বলেন, আমাদের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আমরা আশা করছি আমাদের প্রার্থী ১৬ আগস্ট যাচাই-বছাইয়ে ভ্যালিড প্রার্থী হিসেবে মনোনীত হবেন।

তিনি আরো বলেন, ‘আমরা এখানে জিতব কি হারব- এটা বিষয় নয়। আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক সেটা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক ধারায় ফিরিয়ে আনার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুনঃ   দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটনশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : প্রধান উপদেষ্টা

এর আগে ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।

২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

২

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

৩

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

৪

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

৫

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির

৬

নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

৭

মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

৮

বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

৯

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ

১০

বাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা

১১

নগরীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

১২

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৪

নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

১৫

মান্দা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

পঞ্চগড় জেলার আটোয়ারীতে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ, প্রশাসন নির্বিকার

১৭

এলাকা বহাল, ফি বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি

১৮

১৮ বাণিজ্যিক বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার : বাণিজ্য সচিব

১৯

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST