১৩ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

ছবি : বিএনপি মিডিয়া সেল

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকের শুরুতে তাঁর এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাঁকে শুভেচ্ছা জানান।

বৈঠক চলার মধ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

আরও পড়ুনঃ   ঢাকার গুলিস্তানে বড় পরিসরে ব্র্যাক ব্যাংকেরশাখা উদ্বোধন

কিছুক্ষণ আগে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রিজভী জানান, মির্জা ফখরুলকে প্রার্থী ঘোষণার সাথে সাথে তিনি বিএনপির মহাসচিব পদ এবং জাতীয় স্থায়ী কমিটি সদস্যপদ থেকে পদত্যাগ করেন।

মহাসচিবের শুন্য পদে কে আসছেন প্রশ্ন করা হলে রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী, তাঁর কাছে দায়িত্ব দেয়া আছে। তিনি যেভাবে হোক সেটা মতামত নিয়ে জানাবেন। সেটি আপনারা পরে জানতে পারবেন।’

আরও পড়ুনঃ   রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হক

তিনি বলেন, ‘এখন শুধু রাষ্ট্রপতি পদে দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার কথা আমরা জানালাম।’

বেলা ১২টায় স্থায়ী কমিটির এই বৈঠকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, চিফ হুইপ, হুইপগণ উপস্থিত ছিলেন।

রিজভী জানান, বৈঠক চলছে। বৈঠকে মধ্যে দলের চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের নিয়ে মধ্যাহ্ন ভোজ করেন।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

১০

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

১১

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

১২

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

১৩

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

১৫

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

১৬

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

১৭

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

১৮

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

১৯

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

২০

Design & Developed by: BD IT HOST