২০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দুই দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলা শুরু রোববার

তথ্যবিবরণী : রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে ‘উদ্ভাবনী মেলা ২০২৪’ আগামী রোববার শুরু হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় জেলা প্রশাসনের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত দুই দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে।

উদ্ভাবনী মেলার উদ্দেশ্য হচ্ছে- মাঠ পর্যায়ের সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগ ও উদ্ভাবক চিহ্নিত করা, সরকারের উদ্ভাবনী কার্যক্রম ও সেবাসমূহকে নাগরিকের কাছে পরিচিত করা এবং মাঠ পর্যায়ের উদ্ভাবনসমূহ সারাদেশে ছড়িয়ে দেয়ার সুযোগ সৃষ্টি করা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু

মেলার প্রথম দিন ২৪ মার্চ সকাল ১০টায় মেলার উদ্বোধন করা হবে। সরকারি দপ্তরে উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে অধিকতর জনবান্ধব নাগরিক সেবা প্রদানের জন্য অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ওইদিন বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “স্মার্ট বাংলাদেশ ও উদ্ভাবন : ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।দ্বিতীয় দিন মেলা প্রাঙ্গণে বেলা ১০টায় উদ্ভাবকগণ তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবেন।এদিন বেলা ১২টায় মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

মেলায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ের দপ্তরসমূহে বাস্তবায়নকৃত উদ্ভাবনী উদ্যোগগুলোর মধ্য হতে সেরা ২০/২২টি উদ্যোগ এ মেলায় প্রদর্শিত হবে।

উল্লেখ্য, রূপকল্প-২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নাগরিক সেবাকে অধিকতর জনবান্ধব করা এবং সরকারি সেবা প্রদান কার্যক্রমে উদ্ভাবনী কর্মকাণ্ডকে উৎসাহিত করার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে প্রতিবছর বিভিন্ন পর্যায়ে উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST