১৩ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

কারিতাস আঞ্চলিক কার্যালয়ের হলরুমে আয়োজিত রাজশাহী শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথি রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

স্টাফ রিপোর্টার : শিক্ষাকে শিশু ও যুবাদের জীবন বদলের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেছেন, আজকের শিশু ও যুবকরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের যোগ্য, শিক্ষিত, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় নগরের মহিষবাথান এলাকার কারিতাস আঞ্চলিক কার্যালয়ের হলরুমে আয়োজিত রাজশাহী শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, শিশু ও যুবাদের অধিকার, নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ পায়।

শিশু ও যুবাদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকের শিশু ও যুবারাই আগামী দিনের ভবিষ্যৎ। উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে হলে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যেই সরকার শিক্ষাকে অবৈতনিক করেছে। শিক্ষা মানুষের জীবন পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার।

আরও পড়ুনঃ   বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মানহানির মামলা খারিজ

জেলা প্রশাসক বলেন, জীবনের লক্ষ্য নির্ধারণ এবং ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলার উপযুক্ত সময় শৈশব ও কৈশোর। এ সময় থেকেই দৃঢ় মনোবল নিয়ে লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। অর্থের অভাবে কোনো শিশুর লেখাপড়া বন্ধ হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘টাকার জন্য লেখাপড়া থেমে থাকবে না। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।’

তিনি আরও বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই হবে না। শিশু ও যুবাদের মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। নিজেদের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

সমাবেশে শিশু ও যুবাদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা, নেতৃত্বের বিকাশ, মাদক প্রতিরোধ এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। ‘শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়তে যুবদের নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ’ বিষয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল রাজশাহী সিটি সেভেন শিশু ফোরাম বিজয়ী হয়। এতে যুক্তিতর্কে অংশ নেয় রাজশাহী সিটি সেভেন যুব ফোরাম।

‘জাগো, ঐক্যবদ্ধ হও, আলোকিত করো: শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।বাংলাদেশ সংবাদ

আরও পড়ুনঃ   শান্তি বেশি দূরে নয় : পুতিনের সঙ্গে বৈঠকের পর এরদোয়ান

সভাপতির বক্তব্যে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম বলেন, শিশু ও যুবদের কণ্ঠস্বর, নেতৃত্ব ও অংশগ্রহণকে আরও শক্তিশালী করাই এ আয়োজনের লক্ষ্য। শিশুদের অধিকার নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও শিশু-যুববান্ধব পরিবেশ তৈরি করতে হবে। নেতৃত্ব বিকাশের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সমাবেশে রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের ১০০ জন যুবা অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মঞ্জুরুল কাদির, বোয়ালিয়া ইউনিটের মেট্রো থানা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রোকুনুজ্জামান এবং রাজশাহী সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা আলমাহমুদ রণি।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহীর সিনিয়র প্রোগ্রাম অফিসার নীলু বেগম, রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার রিপন হালদার, প্রোগ্রাম অফিসার ফিলিপ আরিন্দা, জুনিয়র প্রোগ্রাম অফিসার মোসা. শারমিন সুরভী আক্তার ও অর্জুন রায়, স্পনসশিপ ও চাইল্ড প্রোডাকশন অফিসার রাহুল মাইকেল রোজারিওসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১০

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

১৫

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

১৬

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১৭

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৮

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

২০

Design & Developed by: BD IT HOST