১০ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

অনলাইন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোপন বৈঠকে অংশ নিয়েছেন। দেশটির চলমান পরিস্থিতিতে নানা চ্যালেঞ্জের মধ্যে তারা দীর্ঘ সাত ঘণ্টা বৈঠক করেছেন। এ সময় তারা দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

সোমবার (১০ আগস্ট) ইরানের সংবাদমাধ্যম আইআরএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, ঐক্য ও সংহতি বজায় রাখাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ। এ বিষয়টির ওপর ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা জোর দিয়েছেন।

আরও পড়ুনঃ   সন্ত্রাসীদের পাকিস্তানে ঢুকেও হত্যা করা হবে : রাজনাথ সিং

তিনি বলেন, বৈঠকটির প্রধান আলোচ্য বিষয় ছিল জনগণের জীবন-জীবিকা, কর্মসংস্থান এবং আবাসনব্যবস্থা নিশ্চিত করা। পাশাপাশি বৈঠকে ‘নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট সমস্যাগুলো’ নিয়েও আলোচনা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করে। এরপর থেকে ইরান ওয়াশিংটনের সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে। এতে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। তেহরান এর জবাবে আঞ্চলিক দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে।

আরও পড়ুনঃ   ২ পুরুষের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরলেন স্বামী

উত্তেজনা প্রশমনের প্রচেষ্টায় পাকিস্তান ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। এর অংশ হিসেবে গত এপ্রিলে একটি যুদ্ধবিরতি এবং জুনে একটি কাঠামোগত চুক্তিতেও দেশগুলো সম্মত হয়।

তবে গত মাসে চুক্তিটি ভেঙে যায়। এরপর প্রায় দুই সপ্তাহ ধরে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালায়। সংঘাত নিরসনে আলোচনার খবরের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে হামলা বন্ধের নির্দেশ দেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST