১১ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাশিয়াডাংগা থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৩৭.৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী মোঃ মিনহাজুল (৪৪)‘কে হাতেনাতে গ্রেফতার করেছে সিপিএসসি, র‍্যাব-৫।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সোমবার (১০ আগস্ট) রাত্রি ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব হেডকোয়াটারস্ ইন্ট উইং এর সহযোগিতায় র‌্যাব-৫, সিপিএসসি এর চৌকস আভিযানিক দল জানতে পারে রাজশাহী গোদাগাড়ী থেকে এক বা একাধিক মাদক ব্যবসায়ী নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে বাস যোগে রাজশাহীতে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১০ আগস্ট রাজশাহী মহানগরীর কাশিয়াডাংগা থানাধীন পশ্চিম বালিয়াপাড়া শ্যামপুকুর মোড়স্থ জনৈক মোঃ মামুন আল কবির এর মুদির দোকানের সামনের হাইওয়ে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করাকালীন ঘটনাস্থলে আর ট্রাভেলস্ বাসটিকে সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পাইয়া কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই উক্ত বাসটির ভিতর হইতে আসামী মোঃ মিনহাজুল (৪৪), পিতা-মোঃ সিরাজ, মাতা-মোছা-মিনারা খাতুন, স্থায়ী ঠিকানাঃ সাং বেগমপুর ৮নং ওয়ার্ড (বিরামপুর পৌরসভা), থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর’কে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে সে হেরোইন পরিবহনের কথা স্বীকার করে এবং নিজ হাতে প্যান্টের সামনের বাম পকেট হইতে বিশেষ কায়দায় লুকায়িত হালকা বাদামী রংয়ের ২ টি স্বচ্ছ পলিপ্যাক বের করে দেয়। ২টি পলিব্যাগে মোট ১৩৭.৫ গ্রাম হেরোইন উপস্থিত স্বাক্ষীদের সামনে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   আত্রাইয়ে হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী নগরীর কাশিয়াডাংগা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১০

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১১

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১২

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

১৩

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

১৪

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

১৬

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

১৭

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

১৮

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST