২৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলার আত্রাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত আলোচিত আব্দুর রহিম হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

র‍্যাব সূত্র জানায়, গত ২৪ নভেম্বর সোমবার রাত আনুমানিক ১০টার দিকে আত্রাই থানাধীন দিঘিরপাড় গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে একটি বে-আইনি জনতা পূর্বপরিকল্পিতভাবে আব্দুর রহিমের বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলায় গুরুতর আহত হন আব্দুর রহিম। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর ১৪, তারিখ ২৬ নভেম্বর ২০২৫।

আরও পড়ুনঃ   নগরীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঘটনার পরপরই র‍্যাব-৫, রাজশাহী একাধিক আভিযানিক দল গঠন করে ঘটনার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করে অবশেষে তাদের অবস্থান শনাক্ত করা হয়।

সোমবার ২২ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে র‍্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের নেতৃত্বে র‍্যাব-১ এর সহযোগিতায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানাধীন মনপুড়া মোড়, লতিফপুর এলাকা থেকে মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আরিফ হোসেন (৩০) এবং মোঃ আব্দুল খালেক (৬৫)। তাদের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার দিঘিরপাড় গ্রামে।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত আব্দুর রহিমের সঙ্গে আসামি আব্দুল খালেকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে ওই বিরোধের জেরে আব্দুল খালেকের নেতৃত্বে আসামিরা বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে হামলা চালায়। হামলায় আরিফ হোসেনের হাতে থাকা রডের আঘাতে আব্দুর রহিম গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২৫ নভেম্বর বিকেলে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) মাজার শরীফ জিয়ারত করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুই আসামি ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের বাসন থানার মাধ্যমে আত্রাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST