১১ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

নগরের কারিতাস আঞ্চলিক কার্যালয়ের হলরুমে ‘অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা’ অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : সেবাগ্রহীতা ও সেবাদাতাদের মতামতের ভিত্তিতে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার সেবার সমস্যা ও ঘাটতি চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুদের জন্য থানাকে আরও নিরাপদ, সহায়ক ও আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে নাগরিকদের মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

এ লক্ষ্যে মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় নগরের কারিতাস আঞ্চলিক কার্যালয়ের হলরুমে ‘অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা’ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) আয়োজনে অনুষ্ঠিত সভায় শিশু, অভিভাবক, পুলিশ-প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ধর্মীয় নেতা, শিশু ও যুব প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, ২০১৩ সালের শিশু আইন অনুযায়ী থানাকে শিশুবান্ধব হিসেবে গড়ে তুলতে নির্ধারিত মানদণ্ড বাস্তবায়ন জরুরি। শুধু অবকাঠামোগত পরিবর্তন নয়, শিশুদের সঙ্গে পুলিশ সদস্যদের আচরণ, নিরাপত্তা, দ্রুত সেবা, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং মানসিক সহায়তা নিশ্চিত করাও শিশুবান্ধব থানার গুরুত্বপূর্ণ উপাদান।

সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ) কার্যক্রমের আওতায় কাশিয়াডাঙ্গা থানার সেবা গ্রহণকারী নারী, পুরুষ, বালক ও বালিকাদের অভিজ্ঞতা মূল্যায়ন করা হয়। ওই মূল্যায়নে পাওয়া মতামত ও সেবার ঘাটতি নিয়ে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়।

আয়োজকেরা জানান, সিভিএ কার্যক্রমের চারটি ধাপের শেষ ধাপ হলো ইন্টারফেস সভা। এ সভার মাধ্যমে সেবাগ্রহীতা ও সেবাদাতাদের মতামত এক জায়গায় এনে বিদ্যমান সমস্যা চিহ্নিত করা হয়। পাশাপাশি কোন সমস্যা কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়। এসব মতামতের ভিত্তিতেই শিশুদের জন্য আরও নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরিতে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

আরও পড়ুনঃ   সেনাবাহিনী প্রধানের ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়

সভায় শিশুদের মানসিক সহায়তার বিষয়টিও গুরুত্ব পায়। নির্যাতন, নিখোঁজ, পারিবারিক সংকট কিংবা অন্য কোনো ঝুঁকির মধ্যে পড়া শিশু থানায় এলে শুধু আইনি সহায়তা নয়, তার মানসিক অবস্থার বিষয়টিও বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। শিশুদের সঙ্গে সহমর্মিতাপূর্ণ আচরণ এবং প্রয়োজন অনুযায়ী মানসিক সহায়তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও সচেতন করার কথা বলা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আরএমপির উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মীর মো. শাফিন মাহমুদ বলেন, শিশুদের জন্য থানাকে আরও নিরাপদ, সহায়ক ও আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে পুলিশ কাজ করছে। কোনো সংকটে শিশু থানায় এলে যাতে ভয় না পায় এবং প্রয়োজনীয় সহযোগিতা পায়, সে জন্য পুলিশ সদস্যদের আরও সংবেদনশীল হতে হবে। সভায় উঠে আসা বাস্তবসম্মত প্রস্তাবগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন তিনি।

সভাপতির বক্তব্যে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম বলেন, শিশুর সুরক্ষা নিশ্চিত করতে শুধু একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, শিশু, পুলিশ, প্রশাসন ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সিভিএ কার্যক্রমের মাধ্যমে সেবাগ্রহীতাদের মতামতকে গুরুত্ব দিয়ে বাস্তবভিত্তিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. ফরহাদ আলী বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে থানা থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। বিশেষ করে হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিশুদের সেবা দেওয়ার ক্ষেত্রে আরও মানবিক ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সচেতন করা হচ্ছে।

আরও পড়ুনঃ   দুর্নীতি , চাঁদাবাজির কারণে ৩ মাসেই বিএনপি ব্যর্থ সরকার : রফিকুল ইসলাম খান

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মঞ্জুরুল কাদির বলেন, শিশুরা যাতে থানায় এসে নিজেদের নিরাপদ মনে করে, সে জন্য পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শিশুদের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে থানার সেবা সাজানো গেলে শিশুবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ আরও কার্যকর হবে।

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পুলিশের দায়িত্ব নয়; পরিবার ও সমাজের প্রত্যেক স্তরের মানুষকে এ কাজে যুক্ত হতে হবে। শিশুদের প্রয়োজন ও সমস্যার কথা শিশুদের কাছ থেকেই শুনে কর্মপরিকল্পনা তৈরি করা হলে তা বেশি কার্যকর হবে। শিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ে জনসচেতনতা তৈরিতেও গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এডিপির প্রোগ্রাম অফিসার রিপন হালদার। এ সময় সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহীর সিনিয়র প্রোগ্রাম অফিসার নীলু বেগম, প্রোগ্রাম অফিসার ফিলিপ আরিন্দা, জুনিয়র প্রোগ্রাম অফিসার মোসা. শারমিন সুরভী আক্তার ও অর্জুন রায়সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১০

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১১

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৩

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৪

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৫

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৬

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৭

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

১৮

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

১৯

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST